Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঈদের ছুটিতে রক্তভেজা সড়ক, ঝরল ৪৫ প্রাণ
জাতীয়

ঈদের ছুটিতে রক্তভেজা সড়ক, ঝরল ৪৫ প্রাণ

By Shamim RezaAugust 15, 20196 Mins Read

ঈদের ছুটিতে রক্তভেজা সড়ক, ঝরল ৪৫ প্রাণ

Advertisement
জুমবাংলা ডেস্ক : এবারও স্বজন সান্নিধ্যে যাওয়া মানুষের রক্তে ভিজল সড়ক। ঈদের ছুটিতে সড়ক কেড়ে নিয়েছে ৪৫ জনের প্রাণ। এর মধ্যে দুজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও একজন বিএনপি নেতাও রয়েছেন। বগুড়ার শাজাহানপুরে পাঁচজন, রংপুরে চারজন, দিনাজপুরে চারজন, রাজধানী ঢাকায় তিনজন, মানিকগঞ্জের ঘিওরে তিনজন নিহত হয়েছে। এদিকে কুমিল্লার দেবীদ্বার ও চান্দিনা, নরসিংদীর শিবপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জের রায়গঞ্জ, টাঙ্গাইলের ঘাটাইল, গোপালগঞ্জ ও লক্ষ্মীপুরের রায়পুরে দুজন করে মারা গেছে। এ ছাড়া নাটোরের বড়াইগ্রাম, যশোরের মণিরামপুর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, চট্টগ্রামের হাটহাজারী, নওগাঁর ধামইরহাট ও সাপাহার, মাদারীপুরের রাজৈর, ময়মনসিংহের ফুলপুর, গফরগাঁও ও মৌলভীবাজারের কুলাউড়ায় একজন করে নিহত হয়েছে। এ ব্যাপারে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর :

দেবীদ্বার (কুমিল্লা) : দেবীদ্বার বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় মারা গেছেন তাঁর ১৮ মাস বয়সী একমাত্র নাতনি মাশকুরা। গত মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া এলাকার বাইসা নামক স্থানে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস হঠাৎ থেমে গেলে পেছনে থাকা বিএনপি নেতাকে বহনকারী দ্রুতগামী মাইক্রোবাসটি বাসটির পেছনে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী : শিবপুরে যাত্রীবাহী বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে নরসিংদী-মনোহরদী সড়কের শিবপুরের চান্দারটেক (পচারবাড়ি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবপুরের বৈলাব গ্রামের লতিফ মিয়ার ছেলে অটোরিকশাচালক রিপন মিয়া (৩৫) ও মনোহরদীর নোয়াদিয়া গ্রামের গাজী হারুন অর রশিদের মেয়ে লামিয়া আক্তার (১৮)। লামিয়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শাজাহানপুর (বগুড়া) : শাজাহানপুরে আড়িয়া বাজার স্ট্যান্ডে গতকাল বুধবার দুপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে নারী, শিশুসহ কমপক্ষে ২০ জন। নিহতরা হলেন রংপুর সদরের কামাল কাচনা গ্রামের আব্দুল্লাহ আল কাফির ছেলে খায়রুল আলম যাদু (৫৫) ও তাঁর স্ত্রী রানু বেগম (৪৫)। নিহত বাসচালকের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে শাজাহানপুরে নয়মাইল এলাকায় গত সোমবার সকালে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মানিক (৩২) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত রবিবার রাতে মাদক সেবনের পর তিন বন্ধু মিলে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে শাজাহানপুরের নয়মাইল স্ট্যান্ড এলাকায় দুর্ঘটনায় সাব্বির হোসেন শাওন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রংপুর : রংপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ চারজন নিহত হয়েছে। ঈদের দিন সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কে মিঠাপুকুরের বলদিপুকুরে ট্রাকচাপায় ভ্যানযাত্রী স্কুলছাত্র মনির ঘটনাস্থলেই মারা যায়। ওই দুর্ঘটনায় গুরুতর আহত রাকিব (১৪) ও শাওনকে (১৬) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত মঙ্গলবার সকালে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এদিকে তারাগঞ্জে বাস উল্টে খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

রাজধানী : ঈদের ছুটিতে রাজধানীর শান্তিনগর, বাড্ডা ও বিমানবন্দর এলাকায় আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন সোহেল (৩০), রিমভি (২৫) ও সেলিম (৩৩)।

বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামের মহিষভাঙা এলাকায় গতকাল বুধবার সকালে পুলিশের পিকআপের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে শাহজাহান আলী (৫০) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) হারুন-অর-রশিদ, বডিগার্ড ইব্রাহিম হোসেন ও পিকাপ চালক মোবারক হোসেন আহত হয়েছেন।

বিরামপুর (দিনাজপুর) : নবাবগঞ্জ-পীরগঞ্জ সড়কের গাজীপুর নামক স্থানে গতকাল বুধবার দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় আবেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

ঘাটাইল (টাঙ্গাইল) : টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইলের বানিয়াপাড়ায় গত মঙ্গলবার সকালে বাস উল্টে একজন নিহত ও ১৮ জন আহত হয়েছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। এদিকে একই দিন দুপুরে উপজেলার ছামানের বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে দিয়াবাড়ী গ্রামের নান্নু মিয়ার ছেলে আশরাফ আলী (১৮)।

গোপালগঞ্জ : গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর মাঝিগাতীতে গত মঙ্গলবার বিকেলে বাসচাপায় কুলসুম বেগম (৭৬) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। অন্যদিকে গত সোমবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় ইউনুচ মোল্যা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুর : রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের চরপাতা ইউনিয়নের বর্ডার বাজার এলাকায় গত সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক জাহিদ হোসেন (১৮) ও পথচারী অন্তর (২৪) নিহত হয়েছেন।

মণিরামপুর (যশোর) : মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক শিমুল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শিমুল উপজেলার হেলাঞ্চি গ্রামের মোতলেব গাজীর ছেলে।

দিনাজপুর : দিনাজপুরে চিরিরবন্দরের বেকিপুল বাজার এলাকায় গত সোমবার সন্ধ্যায় মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী শাহারিয়ার সাব্বির (১৭) ও আসাদুল ইসলাম (১৬) নিহত হয়েছে। এদিকে গত মঙ্গলবার দিনাজপুরের নবাবগঞ্জে বনভোজনের চলন্ত বাসের ছাদ থেকে পড়ে বুলবুল হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

গাইবান্ধা : গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ঠাকুরের দিঘি এলাকায় গত মঙ্গলবার রাতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাঁরা হলেন অটোরিকশাচালক খোরশেদ আলম (৩০) ও যাত্রী রোমান মিয়া (২০)।

ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের শশই এলাকায় গত শনিবার রাতে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পারভেজ (২৫) নামে একজন নিহত হয়েছেন।

রাউজান (চট্টগ্রাম) : হাটহাজারীতে গত সোমবার মাইক্রোবাস ও সিএনজি অটোট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রাউজানের ছিটিয়াপাড়া এলাকার মৃত জহির আহম্মদের ছেলে।

ধামইরহাট (নওগাঁ) : ধামইরহাটে গতকাল বুধবার সকালে মোটরসাইকেলের ধাক্কায় মোহম্মদ আলী (৬৫) নামে এক বৃৃদ্ধের মৃত্যু হয়েছে।

রাজৈর (মাদারীপুর) : রাজৈরের টেকেরহাট-কবিরাজপুর ফিডার সড়কের আনার ভাংগা এলাকায় গত সোমবার বিকেলে সড়ক দুর্ঘটনায় সোহাগ মুন্সী (১৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

ঘিওর (মানিকগঞ্জ) : ঢাকা-আরিচা মহসড়কের ঘিওরের জোকা এলাকায় পাটুরিয়াগামী একটি ট্রাক গত সোমবার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁরা হলেন উজুল আলী, মনোয়ার হোসেন মানু ও ইজাহার আলী।

ফুলপুর (ময়মনসিংহ) : ফুলপুরের ঢাকা-শেরপুর মহাসড়কের ইমাদপুরে গতকাল বুধবার সকালে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আবুল হোসেন নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

সিরাজগঞ্জ : ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জের কামারবাড়ী ব্রিজ এলাকায় গত সোমবার বিকেলে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তারা হলো মিঠুন দাস ও ছাইদুল ইসলাম।

সাপাহার (নওগাঁ) : সাপাহারে গত সোমবার সন্ধ্যায় মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র রুবেল (২২) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।

কুলাউড়া (মৌলভীবাজার) : কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নে গত মঙ্গলবার বিকেলে মোটরসাইকেলের ধাক্কায় রশিদ মিয়া (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

চান্দিনা (কুমিল্লা) : গত রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হলসংলগ্ন স্থানে মাইক্রোবাস দুর্ঘটনায় দুজন নিহত ও ১০ যাত্রী আহত হয়েছে। তারা হলো গাড়িচালক জাহাঙ্গীর (৩৮) ও ইবরাহীম (৬)।

গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোর চাপায় রিমি আক্তার (৪) নামের এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যার আগে উপজেলার বামনখালী গ্রামে। ঘটনার পর স্থানীয় লোকজন অটোবাইকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। পাগলা থানার পুলিশ অটোবাইকটি থানায় নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার মাগরিবের নামাজের আগে উপজেলার পাগলা থানার বামনখালী গ্রামের আরমান খানের কন্যাশিশু রিমি আক্তার বাড়ির পাশের খান বাহাদুর ঈসমাইল সড়কে খেলা করার সময় ব্যাটারিচালিত অটোবাইক শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। সূত্র : কালেরকণ্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

June 21, 2026
বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

June 21, 2026
ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

June 21, 2026

Latest News

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ডিএমপি

ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন

এনসিপি এমপি

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa