প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনার মধ্য দিয়ে পবিত্র রমজান মাস পালন করছেন। গতকাল বুধবার (৪ মার্চ) তারা ১৪তম রোজা পালন করছেন। এরই মধ্যে সরকার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। তবে ছুটি আরও বাড়ানো হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে।
ছুটি

Advertisement

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ছুটি বৃদ্ধির প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সরকার ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হলে সেদিন সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন। তবে ছুটি আরও দুই দিন বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ছুটি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ছুটি দীর্ঘ হলে মানুষ পর্যায়ক্রমে নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন, ফলে একসঙ্গে অতিরিক্ত চাপ সৃষ্টি হবে না। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

গত বছর ঈদে তুলনামূলক দীর্ঘ ছুটি থাকায় ঈদযাত্রা অনেকটাই নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ছিল। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আসন্ন ঈদযাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় করতে সরকার ছুটি বাড়ানোর বিষয়টি বিবেচনায় রাখছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.