জুমবাংলা ডেস্ক: মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (২০ জুন) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, সরকার আগামী ২৭ জুন মঙ্গলবার পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করলো। তবে জরুরি পরিষেবাসমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।
সরকারি অধিদপ্তরে ২৮৯ জনের চাকরি, এসএসসি পাসেও আবেদন

Advertisement

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

গতকাল সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ২৯ জুন বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

রবিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে ইসলামি ক্যালেন্ডারের ১২তম মাস পবিত্র জিলহজের চাঁদ দেখা যায়। ফলে দেশটিতে আগামী ২৮ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।

অন্যের জমি নিজের দাবি করলে ৭ বছরের জেল,আইনে আরও যা থাকছে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.