
যে সব রাস্তায় ডাইভারশন থাকবে
গুলিস্তানের জিরো পয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল, দোয়েল চত্বর ক্রসিং, প্রেস ক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি, ইউবিএল ক্রসিং, ডিএমপি কন্ট্রোলরুম গ্যাপ ও মৎস্য ভবন ক্রসিং।
যানবাহন চলাচলের বিকল্প রাস্তা
শাহবাগ-মৎস্য ভবন থেকে গুলিস্তান অভিমুখী যাত্রীবাহী যানবাহন মৎস্য ভবন-কাকরাইল মসজিদ-রাজমনি ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
বঙ্গবাজার হতে হাইকোর্ট অভিমুখী যাত্রীবাহী যানবাহন চাঁনখারপুল-বকশি বাজার-পলাশী ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
বাবুবাজার-গুলিস্তান থেকে কদমফোয়ারা-মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহন ইউবিএল ক্রসিং-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
শান্তিনগর-রাজমনি থেকে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
সর্বসাধারণের গাড়ি পার্কিংয়ের স্থান
গণপূর্ত ভবন প্রাঙ্গণ, আইইবি’র প্রাঙ্গণ, জিরোপয়েন্ট ক্রসিং হতে ইউবিএল ক্রসিং পর্যন্ত, দোয়েল চত্বর ক্রসিং এর দক্ষিণ-পশ্চিম-উত্তর পার্শ্ব, ফজলুল হল হতে বঙ্গবাজার ক্রসিং পর্যন্ত, মৎস্য ভবন ক্রসিং এর পূর্ব দিকে কার্পেট গলি রোড এলাকা ও মৎস্য ভবন ক্রসিং থেকে শাহাবাগ ক্রসিং পর্যন্ত।
ভিভি আইপি/ভিআইপি কার পার্কিং-
রাষ্ট্রপতি/প্রধান বিচারপতি/ভিভিআইপি
সুপ্রিম কোর্টের অভ্যন্তরে গোলচত্বর।
মন্ত্রিপরিষদের সদস্য/ভিআইপি
ঈদগাহ ময়দানের প্রধান গেটের উত্তর পশ্চিম দিকে।
বিচারপতি
সুপ্রিম কোর্ট মাজার সংলগ্ন উত্তর পার্শ্বে।
উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা/বিশিষ্ট ব্যক্তি/সাংবাদিক:
গণপূর্তভবনের আঙ্গিনায়।
যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



