Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ঈদের পর কিছু মানুষের মুখোশ খুলবো: শামীম ওসমান
রাজনীতি

ঈদের পর কিছু মানুষের মুখোশ খুলবো: শামীম ওসমান

By Saiful IslamApril 30, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, আমার চাল-চলন, আচার আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন। রাজনীতি করি তাই অনেক সময় অনেক কথা বলতে হয়। অনেকে হয়ত কষ্ট পেয়ে যান। তিনি বলেন, রোজার মাস চলছে, কবে মরে যাই তাও জানি না। আল্লাহ যদি ঈদের পরে সবাইকে সুস্থ রাখেন তাহলে নারায়ণগঞ্জের কিছু সত্য কথা বলব, কিছু সত্য জিনিস তুলে ধরব এবং কিছু মানুষের মুখোশ খুলব। তার পরে দেখা যাক, আল্লাহ কয়দিন বাচাঁয় রাখল। জীবনে যেমন এসেছি সরবে তেমন চলে যাবো নীরবে। একইভাবে রাজনীতিতে আসছি সরবে, দরকার পরলে চলে যাব নীরবে। কিন্তু যাওয়ার আগে অনেকের মুখোশ উন্মোচন করে দিয়ে যাব।

আজ শুক্রবার (৩০ এপ্রিল) জুমার নামাজের পূর্বে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থান মসজিদে বড় ভাই সাবেক সাংসদ নাসিম ওসমানের ৭তম মৃত্যুবার্ষিকীতে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। আলেমদের দ্বারা কোনো অপকর্ম হলে সেটা শুধু ইসলাম ধর্ম নয়, কোনো ধর্মের জন্যই শুভকর নয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। একই সঙ্গে একজনের অপরাধের জন্য ঢালাওভাবে পুরো শ্রেণি বা গোষ্ঠীকে দায়ী করাও যৌক্তিক নয় বলে মনে করেন তিনি।

ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তাদের ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান দেওয়ার তাগিদ দিয়ে শামীম ওসমান বলেন, মৌলবাদ শুধু ইসলাম ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয়, সব ধর্মের মধ্যেই আছে। তাই সমাজের সর্বস্তরের মানুষকে যার যার অবস্থানে থেকে সতর্ক হতে হবে। ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি সঠিকভাবে আমলও করতে হবে। একজন আলেমের অপরাধের জন্য পুরো আলেমসমাজকেও খারাপ বলা যাবে না বলেও তিনি মত প্রকাশ করেন।

শহরের খানপুর এলাকায় করোনা ডেডিকেটেট হাসপাতালে রোগী ভর্তির ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম ওসমান জানান, দেশের যেকোনো হাসপাতালে কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে গত এক বছর যাবত করোনা রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের সততা ও সুনাম অক্ষুণ্ণ রাখার অনুরোধ জানান শামীম ওসমান।

উল্লেখ্য, ৩০ এপ্রিল ছিল নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত এমপি নাসিম ওসমানের ৭ম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে শুক্রবার বেলা ১১টায় চাষাঢ়া হীরা মহলে অল্প পরিসরে দোয়ার আয়োজন করা হয়। পাশাপাশি কিছু সংখ্যক অসচ্ছল মানুষকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে এবং বিকাল ৩টায় বন্দরে নাসিম ওসমান মডেল হাইস্কুলে স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক মনোনীত তালিকভুক্ত কিছু অসচ্ছল মানুষকে আর্থিক সহযোগিতা প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ছাত্রদলে যোগ দিলেন ভিপি

এবার ছাত্রদলে যোগ দিলেন গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি মৃদুল দেওয়ান

February 6, 2026
jamat

হিন্দুদের নিরাপত্তার চাদরে আগলে রাখা হবে : জামায়াত প্রার্থী

February 6, 2026
জামায়াত আমির

আল্লাহ সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেব না : জামায়াত আমির

February 6, 2026
Latest News
ছাত্রদলে যোগ দিলেন ভিপি

এবার ছাত্রদলে যোগ দিলেন গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি মৃদুল দেওয়ান

jamat

হিন্দুদের নিরাপত্তার চাদরে আগলে রাখা হবে : জামায়াত প্রার্থী

জামায়াত আমির

আল্লাহ সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেব না : জামায়াত আমির

কওমি সনদের বাস্তবায়ন

কওমি সনদের পূর্ণ বাস্তবায়ন নিয়ে যা জানালো বিএনপি

কর্মসংস্থান করার ঘোষণা বিএনপির

এআই-ফ্রিল্যান্সিংয়ে ১০ লাখ কর্মসংস্থান করতে চায় বিএনপি

তারেক রহমান - জামায়াত আমির

আবারও তারেক রহমানকে প্রকাশ্য বিতর্কের আহ্বান জানালেন জামায়াত আমির

জামায়াত আমির

যুবসমাজের হাতে সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে : জামায়াত আমির

Mintu

দিন শেষে রাজনীতিবিদরা হয়ে যান চোর : মিন্টু

Tarak

বিএনপির ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেপালসহ প্রধান ৯ প্রতিশ্রুতি

ইনকিলাব মঞ্চ

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.