রাজধানীর নিউ মার্কেটে ঈদের শপিং করতে গিয়ে আইফোন চুরি হয়েছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মৌমিতা মৌর। গত ১৪ মার্চ রাত সাড়ে ৯টার দিকে ঘটেছে এ ঘটনা। এরইমধ্যে এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন মৌমিতা মৌ।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় একটি গণমাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করেন মৌমিতা মৌ। এ সময় তিনি তার ফেসবুক অ্যাকাউন্টসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কেউ যোগাযোগ করলে এড়িয়ে চলার আহ্বান জানান।
এ অভিনেত্রী গত ১৭ ফেব্রুয়ারি বাবা হারিয়েছেন। বাবার ক্যানসার চিকিৎসার জন্য কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন। সবশেষ তার অভিনীত সিনেমা ছিল ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’।
২০১৩ সালে কালাম কায়সার পরিচালিত ‘তোমারই আছি তোমারই থাকব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মৌমিতা মৌর। তারপর ‘তুই শুধু আমার’, ‘মাটির পরী’, ‘,মাস্তানি’, ‘অন্তর্জ্বালা’ ও ‘অন্ধকার জগৎ’-সহ আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।
আরও পড়ুনঃ
কিছু মানুষ অন্যের ঘাড়ে পা দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করে : সালমা
বড়পর্দার পাশাপাশি কয়েকটি বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন মৌমিতা মৌ। বি টেক এক্সপার্ট হেয়ার অয়েল, মদিনা সরিষার তেল, শার্প ডিটারজেন্ট পাউডার’সহ কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে তাকে। পাশাপাশি নাটকেও কাজ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


