Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ঈদে অর্থ বহনে ডিএমপির নির্দেশনা
জাতীয়

ঈদে অর্থ বহনে ডিএমপির নির্দেশনা

By Shamim RezaMay 11, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীসহ সারাদেশে অর্থ লেনদেনের মাত্রা বেড়ে যায়। আর এই সুযোগে তৎপর হয়ে ওঠে চুরি ও ছিনতাই চক্র থেকে শুরু করে মলম পার্টি ও অজ্ঞান পার্টির সদস্যরা। এসব চক্রের হাত থেকে রক্ষা পেতে অর্থ বহনের ক্ষেত্রে ১৫ টি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১১ মে) আসন্ন ঈদের নিরাপত্তা ব্যবস্থার জন্য ডিএমপির মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে।

ডিএমপির নির্দেশনাগুলো হলো-

১. বড় অংকের অর্থ একা বহন করবেন না। একাধিক বিশ্বস্ত ব্যক্তিকে সঙ্গে রাখুন। অর্থ বহন সংক্রান্তে কোনো তথ্য আগেই অন্যকে জানানো থেকে বিরত থাকুন।

২. পায়ে হেঁটে অথবা রিকশায় অর্থ বহনের পরিবর্তে মোটরসাইকেল কিংবা গাড়িতে অর্থ বহন করুন।

৩. নগদ অর্থ বহনের আগে নিশ্চিত হয়ে নিন যেন আপনার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের কেউ দুষ্কৃতকারীদের না জানিয়ে দেয়।

৪. দৈনিক নগদ অর্থ বহনের প্রয়োজন হলে মাঝে মাঝে ভিন্ন পথ ব্যবহার করুন যেন দুষ্কৃতিকারীরা পূর্বেই ওঁৎ পেতে থাকার সুবিধা নিতে না পারে।

৫. অর্থ বহনের সময় ব্যাগ এমনভাবে ব্যবহার করুন যেন বাইরে থেকে বোঝা না যায়। এতে দুষ্কৃতকারীরা প্রলুব্ধ হওয়ার সুযোগ পাবে না।

৬. বড় নোট ব্যবহারে সচেষ্ট হন।

৭. সব টাকা একসঙ্গে না রেখে বিভিন্ন জায়গায় যেমন: পকেটে, ব্যাগে, সঙ্গীয় ব্যক্তির সঙ্গে ভাগ করে রাখুন।

৮. গলি পথ কিংবা নির্জন পথ ব্যবহারের পরিবর্তে অপেক্ষাকৃত ব্যস্ত সড়ক ব্যবহার করুন।

৯. ট্রাফিক সিগন্যাল বা জ্যামে পড়লে অতিরিক্ত সতর্ক থাকুন।

১০. সিসি ক্যামেরা আছে এমন ব্যাংকে লেনদেন করুন। ব্যাংক থেকে বের হওয়ার পর বোঝার চেষ্টা করুন সন্দেহজনক কেউ আপনাকে অনুসরণ করছে কি না।

১১. বড় অংকের অর্থ পরিবহনের কাজটি রাতে না করে দিনের বেলায় সম্পন্ন করার চেষ্টা করুন।

১২. এটিএম বুথে টাকা তুলতে গেলে বুথের ভেতরে কেউ আছে কি না নিশ্চিত হয়ে নিন। কেউ থাকলে তিনি বের হওয়ার পর বুথে প্রবেশ করুন।

১৩. এটিএম বুথের অভ্যন্তরে আর্থিক লেনদেনে ব্যবহৃত পিন নম্বরটি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন।

১৪. সম্ভব হলে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফারের কাজটি চেকের মাধ্যমে সম্পন্ন করুন।

১৫. বড় অংকের টাকা পরিবহনে প্রয়োজনে পুলিশ এস্কর্ট ব্যবহার করুন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সহায়তা পেতে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হলো।

কন্ট্রোলরুমের নম্বর : ফোন : ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ৫৫১০২৬৬৬, ০১৩২০০৩৭৮৪৫ এবং জরুরি সেবা : ৯৯৯।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আমীর খসরু

দেশের স্পোর্টস নিয়ে বিএনপির অনেক বড় পরিকল্পনা রয়েছে: আমীর খসরু

February 1, 2026
মির্জা আব্বাস

মিথ্যা প্রচারের মাধ্যমে জনগণের আস্থা অর্জন সম্ভব নয় : মির্জা আব্বাস

February 1, 2026
বিজয়ী

জনগণ বিএনপিকে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী করবে : ড. মোশাররফ

February 1, 2026
Latest News
আমীর খসরু

দেশের স্পোর্টস নিয়ে বিএনপির অনেক বড় পরিকল্পনা রয়েছে: আমীর খসরু

মির্জা আব্বাস

মিথ্যা প্রচারের মাধ্যমে জনগণের আস্থা অর্জন সম্ভব নয় : মির্জা আব্বাস

বিজয়ী

জনগণ বিএনপিকে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী করবে : ড. মোশাররফ

বরখাস্ত

চাচাকে পিতার নামে দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সেই‌ কর্মকর্তা বরখাস্ত

রাজনৈতিক বিভাজন

‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের অবিশ্বাসীরাই ধর্মের নামে রাজনৈতিক বিভাজন চায়’

রেমিট্যান্স

নতুন বছরে রেমিট্যান্সের রেকর্ড গতি, জানুয়ারিতে ৩৮ হাজার কোটি টাকা

অনুদান

বাংলাদেশে রোহিঙ্গা সংকটে নরওয়ের আরও ১০ লাখ ডলার অনুদান

নির্বাচন

‘জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না’

প্রধান উপদেষ্টা

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক : প্রধান উপদেষ্টা

গ্যাসের দাম

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.