Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ঈদে ঝরবে বৃষ্টি! যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিদফতর
জাতীয় বিভাগীয় সংবাদ

ঈদে ঝরবে বৃষ্টি! যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিদফতর

By Sibbir OsmanAugust 3, 20192 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : জুলাই মাসে সারা দেশে স্বাভাবিকের তুলনায় ২৫ শতাংশ বেশি বৃষ্টিপাত ছিল। আগস্ট মাসেও স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত বেশি থাকবে। এক্ষেত্রে চলতি মাসে দেশের কোথাও কোথাও ভারী, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। তবে আগামী সপ্তাহ অর্থাৎ ঈদের সপ্তাহজুড়ে পুরো দেশ বৃষ্টির কবলে থাকবে।

আবহাওয়া অফিদফতর এক পূর্বাভাসে জানিয়েছে, আগামী ৭ আগস্ট (বুধবার) পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর বিভাগের অনেক স্থানে হালকা (৪ থেকে ১০ মিলিমিটার প্রতিদিন) থেকে মাঝারি ধরনের (১১ থেকে ১২ মিলিমিটার প্রতিদিন) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী (২৩ থেকে ৪৩ মিলিমিটার প্রতিদিন) থেকে অতি ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার প্রতিদিন) বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ কাওসারা পারভীন এক পূর্বাভাসে জানিয়েছেন, বৃষ্টিপাত পর্যায়ক্রমে বাড়বে আগস্টের দ্বিতীয় সপ্তাহে। অর্থাৎ ৮ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত এই ১০ দিন পর্যায়ক্রমে বৃষ্টিপাত বাড়বে। আগামী ১২ আগস্ট (সোমবার) বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

পূর্বাভাস অনুযায়ী, ঈদের সপ্তাহজুড়েই দেশ থাকবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের কবলে। এক্ষেত্রে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চলের কিছু কিছু জায়গায় এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গায় অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হবে।

এ সময় রাজধানী ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি অথবা ব্রজসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা ব্রজসহ বৃষ্টিপাত হতে পারে।

আগস্ট মাসে ভারতের সিকিম, পশ্চিমবঙ্গ এবং আসামেও স্বাভাবিকের চেয়ে ভারী বৃষ্টিপাত হওয়ার আভাস রয়েছে।

জুলাই মাসে খুলনা ও সিলেট ছাড়া সব বিভাগেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। স্বাভাবিকের চেয়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহ অঞ্চলে। এ অঞ্চলে ৫০ দশমিক ৩ শতাংশ বেশি বর্ষণ হয়েছে। চট্টগ্রামেও স্বাভাবিকের চেয়ে ৪০ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।

তবে স্বাভাবিকের চেয়ে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে খুলনা অঞ্চলে। এখানে ২৭ দশমিক ৫ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে। সিলেটেও স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৭ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে। তবে প্রতিদিন বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে।

আবহাওয়া অধিদফতর বলছে, বর্তমানে মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি ‍অবস্থায় আছে। আর বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়ভাবে বিরাজ করছে। সপ্তাহান্তে মৌসুমি বায়ু সক্রিয় কিংবা অধিক সক্রিয় হলে সাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে। যেটি নিন্মচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমদ এক পূর্বাভাসে জানিয়েছেন, আগস্ট মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি বর্ষাকালীন লঘুচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি পরিণত হতে পারে নিন্মচাপে। ফলে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আভাস রয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ‘যে অফিদফতর আবহাওয়া, ঈদে ঝরবে দিলো দুঃসংবাদ বিভাগীয় বৃষ্টি সংবাদ
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
বিশ্ব ক্যানসার দিবস

আজ বিশ্ব ক্যানসার দিবস

February 4, 2026
শীত

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

February 4, 2026
নির্বাচন স্থগিত

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

February 4, 2026
Latest News
বিশ্ব ক্যানসার দিবস

আজ বিশ্ব ক্যানসার দিবস

শীত

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নির্বাচন স্থগিত

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ঢাকার তিন জ্যেষ্ঠ সাংবাদিক

দিল্লির আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গেলেন ঢাকার তিন জ্যেষ্ঠ সাংবাদিক

মিল্টন সমাদ্দার

ফেসবুক পোস্টে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা মিল্টন সমাদ্দারের

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ক্ষমতায় আসতে দেব না

আমি বেঁচে থাকতে জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না: আবদুল আউয়াল মিন্টু

অর্থ বরাদ্দ

নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা

কর্মকর্তাকে আটক

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক

বৈঠক অনুষ্ঠিত হবে

নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.