Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ঈদে নিরাপদ অর্থ লেনদেনে ১৫ পরামর্শ ডিএমপির
জাতীয়

ঈদে নিরাপদ অর্থ লেনদেনে ১৫ পরামর্শ ডিএমপির

By Shamim RezaMay 4, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বাড়ছে নগদ অর্থের লেনদেন ও স্থানান্তর। ঈদকেন্দ্রিক চুরি, ছিনতাইসহ মলম পার্টি ও অজ্ঞান পার্টির অপতৎপরতাও বৃদ্ধি পায়। বড় অংকের অর্থ উত্তোলন বা বহনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে মানি এস্কর্ট সেবা দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি বলছে, করোনার বৈশ্বিক সমস্যার প্রভাব পড়েছে দেশেও। করোনা আতঙ্কে ঢাকার রাস্তাঘাট স্বাভাবিক সময়ের চেয়ে অনেকটাই ফাঁকা। একটু অসতর্কতার জন্য কষ্টে উপার্জিত অর্থ ছিনিয়ে নিতে পারে দুষ্কৃতকারীরা। সিসি ক্যামেরা আছে এমন ব্যাংকের সঙ্গে লেনদেন, ট্রাফিক সিগন্যাল বা জ্যামে অতিরিক্ত সতর্কতাসহ অর্থ বহন ও উত্তোলনে সাবধান থাকার আহ্বান জানিয়েছে ডিএমপি।

ডিএমপির ১৫ পরামর্শ

১. বড় অংকের অর্থ একা বহন করবেন না। সঙ্গে অতিরিক্ত একাধিক বিশ্বস্ত ব্যক্তি রাখুন। অর্থ বহন সংক্রান্তে কোনো তথ্য আগেই অন্যকে জানানো থেকে বিরত থাকা।

২. পায়ে হেঁটে অথবা রিকশায় অর্থ বহনের পরিবর্তে মোটরসাইকেল কিংবা গাড়িতে অর্থ বহন করা।

৩. নগদ অর্থ বহনের আগে নিশ্চিত হতে হবে যেন দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের কেউ দুষ্কৃতকারীদের না জানিয়ে দেয়।

৪. দৈনিক নগদ অর্থ বহনের প্রয়োজন হলে মাঝে মাঝে ভিন্ন পথ ব্যবহার করা। যেন দুষ্কৃতকারীরা আগেই ওঁৎপেতে থাকার সুবিধা নিতে না পারে।

৫. অর্থ বহনের সময় ব্যাগ এমনভাবে ব্যবহার করা, যেন বাইরে থেকে বোঝা না যায়। এতে দুষ্কৃতকারীরা প্রলুব্ধ হওয়ার সুযোগ পাবে না।

৬. বড় নোট ব্যবহারে সচেষ্ট থাকা।

৭. সব টাকা একসঙ্গে না রেখে বিভিন্ন জায়গায় যেমন- পকেটে, ব্যাগে, সঙ্গে থাকা ব্যক্তির কাছে ভাগ ভাগ করে রাখা।

৮. গলিপথ কিংবা নির্জনপথ ব্যবহারের পরিবর্তে অপেক্ষাকৃত ব্যস্ত সড়ক ব্যবহার করা।

৯. ট্রাফিক সিগন্যাল বা জ্যামে পড়লে অতিরিক্ত সতর্ক থাকা।

১০. সিসি ক্যামেরা আছে এমন ব্যাংকের সঙ্গে লেনদেন করা। ব্যাংক থেকে বের হওয়ার পর বুঝতে চেষ্টা করা সন্দেহজনক কেউ অনুসরণ করছে কি না।

১১. বড় অংকের অর্থ পরিবহনের কাজটি রাতে না করে দিনে করার চেষ্টা করা।

১২. এটিএম বুথে টাকা তুলতে গেলে বুথের ভেতরে কেউ আছে কি-না নিশ্চিত হয়ে নেয়া। কেউ থাকলে বের হওয়ার পর বুথে প্রবেশ করা।

১৩. এটিএম বুথের অভ্যন্তরে আর্থিক লেনদেনে ব্যবহৃত পিন নম্বরটি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা।

১৪. সম্ভব হলে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফারের কাজটি চেকের মাধ্যমে সম্পন্ন করা।

১৫. বড় অংকের টাকা পরিবহনে প্রয়োজনে পুলিশ এস্কর্ট ব্যবহার করা।
যেভাবে ডিএমপির সহায়তা পাবেন

সহায়তাপ্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করবেন। এক্ষেত্রে পুলিশ এস্কর্টপ্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে। এ জন্য কন্ট্রোল রুমের নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হচ্ছে। ফোন: ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ৫৫১০২৬৬৬, ০১৩২০০৩৭৮৪৫। এছাড়া জাতীয় জরুরি সেবা: ৯৯৯ তো আছেই।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

February 5, 2026
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

February 5, 2026
বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

February 5, 2026
Latest News
ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

সুখবর

ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক

প্রতিবেদন প্রকাশ

নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে ভোটারদের উদ্বেগ প্রকাশ

নাহিদ

বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ

আমীর

মানুষ নিজের স্বার্থ অনুযায়ী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করে: আমীর খসরু

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.