ঈদ করতে বাড়ি ফেরার পথে ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Baby

Advertisement

নিহতরা হলেন- উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ, তার স্ত্রী মনিয়া বেগম ও শিশু সন্তান জান্নাত।

এই দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন ।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেলে ফিরোজ মাহমুদ তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে ঢাকা থেকে বরিশালের উজিরপুরে বাড়িতে ঈদ করতে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় আনন্দ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাইকে থাকা তিনজন নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানজট নিরসনের চেষ্টা চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.