
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভায় উপদেষ্টা পরিষদের সভা হওয়ার কথা রয়েছে।
বর্তমানে দুই ঈদে তিনদিন করে এবং পূজায় ছুটি একদিন রয়েছে। এরআগেও বিভিন্ন সময়ে ঈদের ছুটি বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হবে। দুই ঈদের ছুটি ৫ দিন (ঈদের দিন এবং আগে পরে দুই দিন করে), পূজার ছুটি তিনদিন করা হতে পারে।
এছাড়াও, ১৫ আগস্টের ছুটি বাতিল করা হতে পারে।
অন্যদিকে, ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণার কথাও বিবেচনা করছে সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



