আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের কেনাকাটাকে আরও সাশ্রয়ী ও আনন্দময় করতে আকর্ষণীয় সব ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে বিকাশ। পোশাক, জুতা, গ্রোসারি, ইলেকট্রনিকস, খাবার অর্ডার, টিকিট বুকিং ও হোটেল রিজার্ভেশনসহ বিভিন্ন সেবায় বিকাশ পেমেন্টে মিলছে ৮ হাজার টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক সুবিধা। এই অফার চলবে আগামী ৩১ মে পর্যন্ত।
ঈদের বাজারকে আরও সুবিধাজনক করতে দেশের শীর্ষস্থানীয় সুপারস্টোর ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে নির্দিষ্ট কুপন কোড ব্যবহার করে বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন বিশেষ ছাড় ও ক্যাশব্যাক। আগোরা, ইউনিমার্ট, মিনা বাজার ও ডেইলি শপিংসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এই সুবিধা মিলছে।
এছাড়া নামী লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ডের আউটলেটগুলোতেও বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধে থাকছে নানা ধরনের অফার। নির্দিষ্ট কোড ব্যবহার করে কেনাকাটা করলে গ্রাহকরা তাৎক্ষণিক ডিসকাউন্ট কিংবা ক্যাশব্যাক সুবিধা পাচ্ছেন।
ঈদকে সামনে রেখে ঘরের সাজসজ্জা ও প্রয়োজনীয় ইলেকট্রনিকস পণ্য কেনাকাটায়ও বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক সুবিধা থাকছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
ঈদের ছুটিতে ভ্রমণ পরিকল্পনাকারীদের জন্যও রয়েছে বিশেষ অফার। বিকাশের মাধ্যমে বাস, ট্রেন ও ফ্লাইটের টিকিট কাটাসহ হোটেল বুকিংয়ে নির্দিষ্ট কুপন কোড ব্যবহার করলে পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়।
এছাড়া বিভিন্ন অনলাইন শপ ও রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডারেও মিলছে ক্যাশব্যাক ও ডিসকাউন্ট সুবিধা। সব অফারের বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিকাশের ওয়েবসাইটে। (https://www.bkash.com/campaign/eid-ul-adha-shopping-with-bkash)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



