Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা উইসডেনের বিশ্বসেরা ওয়ানডে একাদশে সাকিব
ক্রিকেট (Cricket) খেলাধুলা

উইসডেনের বিশ্বসেরা ওয়ানডে একাদশে সাকিব

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 25, 20212 Mins Read
উইসডেনের বিশ্বসেরা ওয়ানডে একাদশে সাকিব
ফাইল ছবি
Advertisement

স্পোর্টস ডেস্ক: জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট উইসডেন বর্তমান সময়ে খেলা ক্রিকেটারদের নিয়ে বিশ্বসেরা একাদশ গঠন করেছে। যেখানে বিশ্বসেরা ওয়ানডে একাদশে রয়েছেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে টেস্ট দলে নেই তিনি।

বিশ্বসেরা এই ওয়ানডে দলের সাকিবকে রাখা হয়েছে ছয় নম্বরে। দলের মূল অলরাউন্ডার হিসেবেই মূলত রাখা হয়েছে তাকে। এখন পর্যন্ত ২১৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৬৬০০ রান করেছেন সাকিব, পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৭৭টি উইকেট।

তাকে দলে নেওয়ার পর মূল্যায়ন জানিয়ে উইসডেন লিখেছে, ‘ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে বিশ্বের এক নম্বর সাকিব। তার পূর্ণ ক্যারিয়ারের রেকর্ড অসাধারণ। এছাড়া চলতি বছরে বল হাতে মাত্র ১৭.৫২ গড়ে ১৭ উইকেট এবং ব্যাটে প্রায় ৪০ গড়ে রান করেছেন।’

এই দলের ওপেনার হিসেবে রয়েছেন রোহিত শর্মা ও জনি বেয়ারস্টো। ইংলিশ ওপেনারকে দলের উইকেটরক্ষক হিসেবেও ভাবছে উইসডেন। এছাড়া ভারতীয় ব্যাটার লোকেশ রাহুলকেও রাখা হয়েছে আরেক উইকেটরক্ষক হিসেবে।

উইসডেনের বিশ্বসেরা ওয়ানডে দল:

রোহিত শর্মা (২২৭ ম্যাচে ৯২০৫ রান, ২৯ সেঞ্চুরি)

জনি বেয়ারস্টো (৮৯ ম্যাচে ৩৪৯৮ রান, ১১ সেঞ্চুরি)

বিরাট কোহলি (২৫৪ ম্যাচে ১২১৬৯ রান)

বাবর আজম (৮৩ ম্যাচে ৩৯৮৫ রান, ১৪ সেঞ্চুরি)

লোকেশ রাহুল (৩৮ ম্যাচে ১৫০৯ রান, ৫ সেঞ্চুরি)

সাকিব আল হাসান (২১৫ ম্যাচে ৬৬০০ রান ও ২৭৭ উইকেট)

ক্রিস ওকস (১০৬ ম্যাচে ১৫৫ উইকেট, ফাইফার ৪টি)

মিচেল স্টার্ক (৯৯ ম্যাচে ১৯৫ উইকেট, ফাইফার ৮টি)

ট্রেন্ট বোল্ট (৯৩ ম্যাচে ১৬৯ উইকেট, ফাইফার ৫টি)

অ্যাডাম জাম্পা (৬৪ ম্যাচে ৯৪ উইকেট)

জাসপ্রিত বুমরাহ (৬৭ ম্যাচে ১০৮ উইকেট, ফাইফার ১টি)

এছাড়া বিশ্বসেরা টেস্ট একাদশও গঠন করেছে উইসডেনের বিশেষজ্ঞ প্যানেল। ওয়ানডে দলের মতো টেস্টের দলেও রয়েছেন ভারতের দুই তারকা খেলোয়াড় রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহ। অন্য নয়জনের কেউই ওয়ানডে দলে নেই।

উইসডেনের বিশ্বসেরা টেস্ট দল: রোহিত শর্মা, মার্নাস ল্যাবুশেন, জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, প্যাট কামিন্স, জেমস অ্যান্ডারসন ও জসপ্রিত বুমরাহ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

জুন 21, 2026
Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

জুন 21, 2026
Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

জুন 20, 2026

Latest News

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa