Advertisement
জুমবাংলা ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের দুই হাজার ৮২৮ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলের দুই হাজার ৪৬৫ জন ও কলেজের শিক্ষক-কর্মচারী রয়েছেন ৩৬৩ জন।

একই সঙ্গে বেসরকারি স্কুলে কর্মরত এক হাজার ৪৫৩ জন শিক্ষককে বিএড স্কেল এবং কলেজে কর্মরত ১৩২ জন শিক্ষক-কর্মচারীকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।

মঙ্গলবার (১৯ মার্চ) মাউশি অধিদপ্তরের এমপিও কমিটির সভায় নতুন এমপিওভুক্তির এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নেহাল আহমেদ।

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীদের তালিকায় বরিশাল অঞ্চলের ২৭০ জন, চট্টগ্রামের ৯৯, কুমিল্লার ৯৪, ঢাকার ৩০২, খুলনার ২৪৩, ময়মনসিংহের ৩২৯, রাজশাহীর ৩৮৮, রংপুরের ৬৭০ ও সিলেটের রয়েছেন ৭০ জন।

অন্যদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ১৯, চট্টগ্রামের ১৮, কুমিল্লার ২৪, ঢাকার ৬২, খুলনার ৪৭, ময়মনসিংহের ২৫, রাজশাহীর ১০৪, রংপুরের ৪৬ ও সিলেট অঞ্চলের রয়েছেন ১৮ জন।

এদিকে, বিএড স্কেল পাওয়া স্কুলশিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৯০, চট্টগ্রামের ১০৭, কুমিল্লার ১১৯, ঢাকার ২৬৩, খুলনার ৩০৬, ময়মনসিংহের ২০৮, রাজশাহীর ১৭০, রংপুরের ১২৬ এবং সিলেট অঞ্চলের ৯১ জন শিক্ষক রয়েছেন।

এছাড়া বিভিন্ন বেসরকারি কলেজে কর্মরত ১৩২ জন শিক্ষককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে এমপিও কমিটি। তাদের মধ্যে বরিশাল অঞ্চলের ৫, চট্টগ্রামের ৯, কুমিল্লার ৭, ঢাকার ৩১, খুলনার ১১, ময়মনসিংহের ১১, রাজশাহীর ৪১, রংপুরের ১৩ এবং সিলেট অঞ্চলের ৪ জন শিক্ষক রয়েছেন।

এমপিওভুক্ত হচ্ছেন আরও সাড়ে ৫ হাজার শিক্ষক-কর্মচারী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.