জুমবাংলা ডেস্ক : ১৬৫ সিসি বা তার ওপরে উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল চালানোর অনুমতির আগে চালকের লাইসেন্স দেয়ার ক্ষেত্রে কঠোর শর্ত দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। খবর বাসস’র।

উচ্চ ক্ষমতার মোটরসাইকেল চালাতে লাইসেন্স দেয়ার ক্ষেত্রে কঠোর শর্ত দিতে রুল

এ বিষয়ে আনা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) এ আদেশ দেন।

স্বরাষ্ট্রসচিব, শিল্পসচিব, বাণিজ্যসচিব, বিআরটিএ’র চেয়ারম্যানসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান।

‘মোটর সাইকেলে সর্বোচ্চ মৃত্যুহার দেশে’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ তাজরুল হোসেন।

আইনজীবী সৈয়দ তাজরুল হোসেন জানান, গত ৭ সেপ্টেম্বর দেশে ৩৭৫ সিসির মোটরসাইকেল চালানোর অনুমতি দেয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। সারা দেশে দুর্ঘটনার ৪০ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনা বলে পত্রিকায় এসেছে। এসব কারণে ১৬৫ সিসির ওপরে মোটরসাইকেল চালানোর অনুমতি দেয়ার আগে দুর্ঘটনা এড়াতে বৃহত্তর স্বার্থে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কঠোর শর্ত প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। যার কারণে এ রিট করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.