Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় উচ্ছ্বাস ও উদ্দীপনায় চলছে পদ্মা সেতু উদ্বোধনের ক্ষণগণনা
জাতীয়

উচ্ছ্বাস ও উদ্দীপনায় চলছে পদ্মা সেতু উদ্বোধনের ক্ষণগণনা

By জুমবাংলা নিউজ ডেস্কJune 2, 2022Updated:June 2, 20223 Mins Read

সাজ্জাদ গনি খাঁন রিমন, বাসস: “পদ্মা নদী পাড়ি দেবো/পৌঁছে যাব ঢাকা,/অল্প সময় অল্প খরচ/পথ যে ফাঁকা-ফাঁকা।/পারাপারে নেই ঝামেলা/চলবে মোটরগাড়ি,/কর্ম শেষে সন্ধ্যা বেলা/ফিরব আবার বাড়ি।”

পদ্মা সেতুর টোল

Advertisement

পদ্মাসেতু উদ্বোধনের সংবাদে যশোরের সর্বসস্তরের মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। অল্প সময়ে ঢাকা যাতায়াতই শুধু নয় এই সেতু চালু হলে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সাথে এই জেলাতেও ঘটবে ব্যবসা বাণিজ্যের প্রসার। দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল বন্দরের গুরুত্ব আরো বৃদ্ধি পাবে। বাড়বে প্রবৃদ্ধি। তাছাড়া পঁচনশীল দ্রব্য যেমন কাঁচা শাকসবজি, মৎস রেণুপোনা দ্রুত সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে এমন কি বিদেশেও পাঠানো সম্ভব হবে। ফুল চাষের সঙ্গে যারা জড়িত তাদের জন্যেও শুভবার্তা এই পদ্মসেতু উদ্বোধন।

দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার স্বপ্নের পদ্মাসেতু এখন আর যোজন-যোজন দূরে নয়। সকল জল্পনা-কল্পনা আর ষড়যন্ত্র চক্রান্তের জাল ছিন্ন করে আগামী ২৫ জুন যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ার মধ্যদিয়ে খুলে যাচ্ছে স্বপ্নের দুয়ার। সময় যত ঘনিয়ে আসছে যশোরসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ ততোই এগিয়ে যাচ্ছে স্বপ্ন পুরণের কাছাকাছি। এ সেতু কেবল উন্নত জীবনের স্বপ্ন দেখাচ্ছেনা বরং উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার হাত ছানি দিচ্ছে।

মূল সেতুর কাজের অগ্রগতি এখন শতভাগ। এখন চলছে স্মরণীয় উদ্বোধনের প্রস্তুতি। দেশি-বিদেশি চক্রান্তে বিশ্বব্যাংক নানা টালবাহানা করে অর্থ প্রদানে সরে দাঁড়ালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় নিজস্ব অর্থায়নে নির্মাণ শুরু হয় স্বপ্নের পদ্মাসেতুর।

ইতোমধ্যে সেতু মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে- ২৫ জুন এই সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে সারা দেশের মতো যশোরের মানুষও শুরু করেছে উচ্ছ্বাস ও উদ্দীপনায় ক্ষণগণনা। এই জেলা থেকে এখন ঢাকা যেতে সড়ক পথে সময় লাগে ৮ থেকে ১০ ঘন্টা। কখনো-কখনো ঘাটেই বসে থাকতে হয় দীর্ঘ সময়। আর পদ্মাসেতু দিয়ে সকালে ঢাকায় প্রয়োজনীয় কাজ সেরে সন্ধ্যায় বাড়ি ফিরতে পারবে এই স্বপ্নে বিভোর সকলে।

বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, শত চক্রান্ত মোকাবেলা করে নিজেদের অর্থায়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণ করেছেন স্বপ্নের পদ্মাসেতু। এই সেতুর ফলে যশোরসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের নতুন দিগন্তের সূচনা হবে। আমাদের জীবন যাত্রার মান আরো উন্নত হবে। তিনি বলেন- ঢাকার সাথে আমাদের যোগাযোগের সময় এবং খরচ কমবে। ব্যবসা বাণিজ্যেও প্রসার ঘটবে।

জাসদের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম বলেন, পদ্মা সেতু আমাদের অর্থনীতিতে প্রবৃদ্ধি বৃদ্ধিতে সাহায্য করবে। এই সেতু একটা যুগান্তকারী সৃষ্টি। তিনি বলেন- পদ্মাসেতুর ফলে মংলা, ভোমরা, বেনাপোল বন্দরের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। বেকার সমস্যার সমাধান হবে অনেকটা। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ব্যাসায়ী নেতা হুমায়ুন কবীর কবু বলেন- পদ্মা সেতুর জন্যে যশোরসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলা ব্যাবসা বাণিজ্যসহ সাধারণ মানুষের জীবনমান বৃদ্ধি পাবে। এই অঞ্চলের মানুষ কাজের খোঁজে ঢাকায় যাবে না এই এলাকায় গড়ে উঠবে অনেক কলকারখানা।

প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, পদ্মাসেতুর ফলে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের যুগান্তকারী উন্নয়ন হবে। নড়াইলের কালনা হয়ে ঢাকা যেতে আমাদের সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা। তিনি বলেন যশোরের শাক-সবজী অল্প সময়ে ঢাকা পৌঁছানো সম্ভব হবে আর এর ফলে কৃষকও লাভবান হবে।

যশোরের সাংস্কৃতিকজন হারুন অর রশিদ বলেন- পদ্মাসেতুর ফলে যশোরের মানুষ তিন থেকে সাড়ে তিন ঘন্টায় ঢাকায় যেতে পারবে এবং কাজ সেরে দিনেই ফিরতে পারবে। তাছাড়া যশোরের পণ্য অল্প সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো যাবে। তিনি বলেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে বিভিন্ন স্থানে ব্যবসা কেন্দ্র গড়ে উঠবে।

পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু বলেন, পদ্মাসেতুর ফলে এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে পাশাপাশি এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। যার ফলে বেকারদেরও কর্মসংস্থান হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Home Minister

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

July 16, 2026
প্রতিমন্ত্রী টুকু

‘জুলাই সনদের’ সব অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

July 16, 2026
আইজিপি

অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ : আইজিপি

July 16, 2026

Latest News

Home Minister

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিমন্ত্রী টুকু

‘জুলাই সনদের’ সব অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

আইজিপি

অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ : আইজিপি

স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Sagor

ঘনীভূত হতে পারে লঘুচাপ, জেলেদের গভীর সাগরে যেতে নিষেধ

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa