Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক উত্তরাঞ্চলে গ‌্যাস সরবরাহের সম্ভাব‌্যতা যাচাই, সৈয়দপুরে হচ্ছে অফিস
জাতীয় বিভাগীয় সংবাদ

উত্তরাঞ্চলে গ‌্যাস সরবরাহের সম্ভাব‌্যতা যাচাই, সৈয়দপুরে হচ্ছে অফিস

By জুমবাংলা নিউজ ডেস্কMay 9, 2019Updated:May 9, 20192 Mins Read

উত্তরাঞ্চলে গ‌্যাস সরবরাহের সম্ভাব‌্যতা যাচাই, সৈয়দপুরে হচ্ছে অফিস

Advertisement

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: উত্তরাঞ্চলে শিল্পায়নের লক্ষ্যে পাইপলাইন স্থাপনের মাধ‌্যমে এ অঞ্চলে গ্যাস সরবরাহের সম্ভাব‌্যতা যাচাই কাজ শুরু হয়েছে।

‘বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপ লাইন নির্মাণ’ নামে এ প্রকল্পের কর্মকর্তারা নীলফামারীর সৈয়দপুরের ওয়াবদা মোড়ে এক হেক্টর জমিতে অফিস অবকাঠামো নির্মাণের পরই দ্রুত পাইপলাইনে গ্যাস সরবরাহ প্রকল্পের কাজ শুরু হবে বলে জানা গেছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এ প্রকল্পটির নাম দিয়েছে ‘বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপ লাইন নির্মাণ’ । এতে ব‌্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৭০ কোটি ৬১ লাখ টাকা। বগুড়া, রংপুর ও নীলফামারীর সৈয়দপুর সহ উত্তরাঞ্চলের ১১ জেলায় গ‌্যাস সরবরাহের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়নে অনুমোদন দিয়েছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি সূত্রে জানা যায়, এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকেই সৈয়দপুর পর্যন্ত উচ্চচাপ সম্বলিত পাইপ লাইন সম্প্রসারণের চেষ্টা চলছে। এরই অংশ হিসাবে ৩০ ইঞ্চি ব‌্যাসের ১৫০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে ওইসব জেলায় বিদ্যুৎ ও শিল্পায়নের ব্যাপক প্রসার ঘটবে।

সূত্র আরও জানায়, প্রকল্পের আওতায় ৩০৫ দশমিক ৩৩ (৩০৫.৩৩) একর ভূমি অধিগ্রহণ করা হবে। গ্যাস পাইপ নির্মাণে দু’টি নদী ক্রসিং নির্মাণ করা হবে। এছাড়াও রংপুর, সৈয়দপুর ও বগুড়ায় প্রয়োজনীয় অফিস অবকাঠামো নির্মিত হবে। চলতি বছর থেকে ২০২১ সালের জুলাইয়ে এটির বাস্তবায়ন কাজ শেষ হবে।

‘বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপ লাইন নির্মাণ’ প্রকল্পের ব‌্যবস্থাপক প্রকৌশলী মোছাদ্দেক হোসেনের নেতৃত্বে ৩ সদস‌্যরে একটি দল সৈয়দপুর এসে অফিস অবকাঠামো নির্মাণের জন‌্য সম্ভব‌্যতা যাচাই করেন। এ সময় প্রকল্পটির সহকারী ম‌্যানেজার (এডমিন ও স্টেট) মওদূদ আহমেদ ও মনজুর আলমসহ নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনুর রহমান ও সৈয়দপুরের সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার উপস্থিত ছিলেন।

প্রকৌশলী মোছাদ্দেক হোসেন জানান, ওয়াপদা মোড়ের পাশে এক হেক্টর জমিতে অফিস অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দ্রুত ওই জমিটুকু অধিগ্রহণের জন‌্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

তিনি আরও জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর, পীরগঞ্জ, সৈয়দপুর, উত্তরা ইপিজেড এবং প্রস্তাবিত সৈয়দপুর অর্থনৈতিক অঞ্চলে পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। ফলে দ্রুত এসব অঞ্চলে শিল্পের প্রসার ঘটবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

June 27, 2026
আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

June 27, 2026
মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

June 27, 2026

Latest News

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa