জুমবাংলা ডেস্ক : দিনভর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ভোটগ্রহণের পর ফল আসতে শুরু করেছে। রাজধানীর বনানী এলাকার পাঁচটি কেন্দ্রের প্রাপ্ত ফলে ১৬০ ভোটে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল।

Advertisement
বনানীর বিদ্যানিকেতন স্কুলের একটি কেন্দ্রসহ মোট ছয়টি কেন্দ্রের ফল এসেছে গণমাধ্যমের হাতে। এই ছয়টি কেন্দ্রে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ১৪৮৫ ভোট। আওয়ামী লীগের আতিকুল ইসলাম পেয়েছেন ১৩২৫ ভোট। অর্থাৎ এই ছয় কেন্দ্রে আতিকুল ইসলামের চেয়ে ১৬০ ভোটে এগিয়ে রয়েছেন তাবিথ আউয়াল।
এর আগে, শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে ঢাকার দুই সিটিতে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হয় সব কেন্দ্রে। সকালের দিকে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি কিছুটা করে বাড়তে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



