Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় উদীয়মান বাংলাদেশের শৌর্য-বীর্যের প্রতিফলন ঘটাবে ‘পদ্মা সেতু’
জাতীয়

উদীয়মান বাংলাদেশের শৌর্য-বীর্যের প্রতিফলন ঘটাবে ‘পদ্মা সেতু’

By Hasan MajorJune 22, 20222 Mins Read

উদীয়মান বাংলাদেশের শৌর্য-বীর্যের প্রতিফলন ঘটাবে ‘পদ্মা সেতু’

Advertisement
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ পুলিশের মহাপরিচালক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘পদ্মা সেতু উদীয়মান বাংলাদেশের শৌর্য-বীর্যের প্রতিফলন ঘটাবে। এটা আমাদের অহংকারের জায়গা। পদ্মা সেতু শুধু বাংলাদেশে নয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়েও সাড়া ফেলেছে।’

আজ (২২ জুন) লালমনিরহাটের হাতিবান্ধা থানা প্রাঙ্গনে বাংলাদেশ পুলিশ জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, হাতিবান্ধায় যে পুলিশ মিউজিয়াম তৈরি করা হল তা পুলিশের কার্যক্রম হলেও এটি জাতিগত ক্ষেত্রে এক অনন্য সংযোজন।
আমরা যদি শেকড়ের সন্ধান করি তাহলে এ মিউজিয়ামে অনেক মণিমুক্তার সন্ধান পাব।

তিনি আরও বলেন, যারা দেশকে ভালবাসেন, দেশকে নিয়ে কাজ করেন, বাংলাদেশ পুলিশকে নিয়ে কাজ করেন এবং ভবিষ্যতে কাজ করবেন তাদের অন্যতম আগ্রহের জায়গা হবে জাদুঘরটি।

তিনি এ প্রশংসনীয় উদ্যোগের জন্য লালমনিরহাট জেলা পুলিশকে ধন্যবাদ জানান।

জাদুঘরটি প্রসঙ্গে আইজিপি আরও বলেন, ‘ভবনটি কোন সাধারণ ভবন নয়। এর সাথে মিশে রয়েছে ইতিহাস, ঐতিহ্য। লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানা প্রাঙ্গণে স্থাপিত অনিন্দ্য সুন্দর ভবনটি নির্মিত হয়েছে ব্রিটিশ আমলে, ১৯১৬ সালে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ভবনটি সংরক্ষণে এগিয়ে আসে লালমনিরহাট জেলা পুলিশ। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশ পুলিশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের কাজে ঐতিহ্যবাহী ভবনটি সংরক্ষণে নেয়া হয় বিশেষ উদ্যোগ। দীর্ঘ সময় ধরে চলে নানা পরিকল্পনা, গবেষণা। অবশেষে ভবনটিতে স্থাপিত হয়েছে বাংলাদেশ পুলিশ জাদুঘর, লালমনিরহাট।’

উদীয়মান বাংলাদেশের শৌর্য-বীর্যের প্রতিফলন ঘটাবে ‘পদ্মা সেতু’আইজিপি বলেন, দেশে সিলেট অঞ্চল এবং অন্যান্য এলাকা বর্তমানে বন্যাকবলিত। আমরা বানভাসিদের সাথে রয়েছি। এ দুর্যোগ অতিক্রান্ত না হওয়া পর্যন্ত আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্যোগ মোকাবেলা করবো। তিনি বানভাসি দের প্রতি পূর্ণ সহমর্মিতা ঘোষণা করেন।

অনুষ্ঠানে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, লালমনিরহাট জেলার পুলিশ সুপার আবিদা সুলতানা এবং অন্যান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

জাদুঘর ভবনের সাতটি কক্ষকে পরিণত করা হয়েছে সাতটি গ্যালারিতে। নান্দনিক উপস্থাপনা শৈলিতে অসাধারণ সাজে সাজানো হয়েছে প্রতিটি গ্যালারি। প্রথম গ্যালারি ভারতীয় উপমহাদেশে পুলিশের উদ্ভব ও ক্রমবিকাশ, দ্বিতীয় গ্যালারি আধুনিক পুলিশের যাত্রা (ব্রিটিশ আমল), তৃতীয় গ্যালারি ভারতীয় উপমহাদেশ ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পুলিশ (পাকিস্তান আমল), চতুর্থ গ্যালারি প্রামাণ্য চিত্র প্রদর্শনী, পঞ্চম গ্যালারি মুক্তাঞ্চলে মুক্ত পুলিশ, ষষ্ঠ গ্যালারি বঙ্গবন্ধু ও বাংলাদেশ এবং সপ্তম ও সর্বশেষ গ্যালারি বাংলাদেশ পুলিশ গ্যালারি : আধুনিক সময়কাল। এছাড়া, যানবাহন প্রদর্শনী নামে রয়েছে আরও একটি গ্যালারি, যেখানে রয়েছে বাংলাদেশ পুলিশের ব্যবহৃত পুরনো গাড়ি। রয়েছে শিশু কর্ণার।
মূল জাদুঘরের বারান্দায় স্থান পেয়েছে ২৬টি স্তম্ভ। প্রতিটি স্তম্ভে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশ পুলিশের উদ্ভব ও প্রতিষ্ঠাসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সচিত্র বর্ণনা।

জাদুঘরটি দর্শনার্থীদের জন্য বুধবার ছাড়া অন্যান্য দিন মার্চ থেকে সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ৬টা এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

পরে আইজিপি তিনবিঘা করিডোর, দহগ্রাম ও আঙ্গরপোতা পরিদর্শন করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

July 6, 2026
আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

July 6, 2026
ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

July 6, 2026

Latest News

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

ভারী বৃষ্টি

কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

BCS

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

লোডশেডিং

বিদ্যুৎ ‘শর্টেজ’–এর জন্য নয়, ‘টেকনিক্যাল’ কারণে গ্রামের লোডশেডিং

এনআইডি

এনআইডির জরুরি সেবা কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা

সৌদি যুবরাজের চিঠি

তারেক রহমানকে সৌদি যুবরাজের চিঠি, সফরের আমন্ত্রণ

electricity

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা

ব্রাহমা গরু

ব্রাহমা গরু ও সাদিক অ্যাগ্রোর নানা দুর্নীতি: ১৩৩ কোটি টাকার মামলা, টিকল দেড় কোটি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa