
তিনি আরও বলেন, ‘এই অগ্রযাত্রাকে অব্যাহত রেখে দেশকে সত্যিকার অর্থে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করতে আগামী দিনে তরুণেরাই সবচেয়ে বেশি অবদান রাখবে।’
কৃষিমন্ত্রী আজ শনিবার সন্ধ্যায় ঢাকায় অফিসার্স ক্লাবে টাঙ্গাইল সদর উপজেলা সমিতির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘রোজার মাস চলছে। এটি আমাদেরকে ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়। শুধু নিজের কথা না ভেবে আশেপাশের মানুষ, প্রতিবেশী ও দেশের কল্যাণের কথা ভাবতে হবে।’
তিনি বলেন, যার যার অবস্থান থেকে দেশ ও জাতির প্রতি যে দায়বোধ আছে, তা পালন করতে হবে ও মানুষকে ভালবাসতে হবে।
সমিতির আহ্বায়ক অধ্যাপক শাহ আলমের সভাপতিত্বে অনুুষ্ঠিত সভায় মো. ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোটমনির এমপি, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



