Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home উন্নয়ন দিয়ে গ্রামকে শহরে উন্নীত করেছে শেখ হাসিনার সরকার
জাতীয় বিভাগীয় সংবাদ

উন্নয়ন দিয়ে গ্রামকে শহরে উন্নীত করেছে শেখ হাসিনার সরকার

By Hasan MajorJune 10, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: দেশের প্রতিটি খাতের অভূতপূর্ব উন্নয়ন অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে টানা চতুর্থ বারের মতো নির্বাচিত করতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ সকালে জেলার শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ৫১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৫০ কিলোমিটার সড়কের দৃষ্টিনন্দন ‘সদরপুর’ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ গণবান্ধব সরকার। এই সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে তা ইতিহাসযোগ্য। এর আগে কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি। এখন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামেগঞ্জে রাস্তাঘাট, সেতু-কালভার্টে ভরপুর যা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি। সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। সকল প্রকার উন্নয়ন দিয়ে গ্রামকে শহরে উন্নীত করেছে শেখ হাসিনার সরকার।’

পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, রাস্তায় যানবাহন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য সুনামগঞ্জে চার লেন সড়ক হবে। ইতিমধ্যে পুরাতন সেতু ভেঙ্গে নতুন সেতু হয়েছে। আরও হবে। প্রধানমন্ত্রী আমাকে হাওরের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ করে দিয়েছেন।

তিনি বলেন, তাই হাওরের সন্তান হিসেবে আমি যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করে যাব। শেখ হাসিনা যতদিন আছেন আমিও তাঁর সঙ্গে আছি। আওয়ামী লীগে আছি, নৌকায় আছি। কারণ আওয়ামী লীগ গরীব দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করে। তাই আপনারাও আওয়ামী লীগের সঙ্গেই থাকুন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গ্রামের মানুষকে ভালোবাসেন। গ্রামের মানুষের উন্নয়নে সুনামগঞ্জে বড়বড় প্রকল্প দিয়েছেন। বিপদে আপদে সবসময় তিনি হাওরের মানুষের পাশে আছেন। অনেকে আছে শুধু দূর থেকে গলাবাজী করে, জনগণের পাশে আসেনা। শুধু গণতন্ত্রের বুলি ছুড়ে। হাওরাঞ্চলের মানুষ তাদের আর বিশ্বাস করেনা।

সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিলেট জোন) মো. ফজলে রাব্বি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সড়ক সার্কেল সিলেট) উৎপল সামন্ত, পুলিশ সুপার মো. এহসান শাহ, সুনামগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রমুখ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় উন্নয়ন উন্নীত করেছে গ্রামকে দিয়ে’ বিভাগীয় শহরে শেখ সংবাদ সরকার হাসিনার
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
হটলাইন চালু ডিএমপির

নির্বাচন ঘিরে হটলাইন চালু ডিএমপির, অভিযোগ জানাতে অনুরোধ

February 2, 2026
নির্বাচন

১২ তারিখ সকালের আগে বলা যাচ্ছে না নির্বাচন হবে কি না : রেজাউল করিম

February 2, 2026
আসিফ নজরুল

অভিবাসীদের অধিকার রক্ষায় যৌথ উদ্যোগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের

February 2, 2026
Latest News
হটলাইন চালু ডিএমপির

নির্বাচন ঘিরে হটলাইন চালু ডিএমপির, অভিযোগ জানাতে অনুরোধ

নির্বাচন

১২ তারিখ সকালের আগে বলা যাচ্ছে না নির্বাচন হবে কি না : রেজাউল করিম

আসিফ নজরুল

অভিবাসীদের অধিকার রক্ষায় যৌথ উদ্যোগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের

পে স্কেল বাস্তবায়ন

পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৩ দিনের কর্মসূচি

পোস্টাল ভোটিং

মোবাইল অ্যাপের মাধ্যমে চলছে পোস্টাল ভোটিং

শেখ হাসিনা ও টিউলিপ

শেখ হাসিনা ও টিউলিপের সঙ্গে এবার ববি-আজমিনারও শাস্তি ঘোষণা

ঢাকা-১১ আসন

ঢাকা-১১ আসন : বিএনপির এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

গভর্নর

ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও কঠোর হতে হবে : গভর্নর

Jahaj

রমজানের ভোগ্যপণ্য নিয়ে আটকা ৩৫ জাহাজ

নারী

‘যারা নারী নেতৃত্বে বিশ্বাস করেন না, তাদের হাতে দেশ নিরাপদ নয়’

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.