Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় উন্নয়ন যোদ্ধার অপর নাম শেখ হাসিনা : কাদের
জাতীয়

উন্নয়ন যোদ্ধার অপর নাম শেখ হাসিনা : কাদের

By Shamim RezaSeptember 28, 20202 Mins Read

উন্নয়ন যোদ্ধার অপর নাম শেখ হাসিনা : কাদের

Advertisement

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র জন্মদিন বাঙ্গালির জাতীয় জীবনের এক স্মরণীয় দিন।’

সোমবার সংসদ ভবনস্থ সরকারি বাসভবনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলে

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ৭৪তম জন্মদিন। বাঙ্গালির জাতীয় জীবনের এক স্মরণীয় দিন। ১৯৪৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙ্গালির আস্থার সোনালী দিগন্ত, প্রেরণার দীপ্যমান শিখা, স্বপ্নময় অর্জনের কান্ডারি ও এক আজন্ম উন্নয়ন যোদ্ধার অপর নাম শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘হতাশ ও অসহায় প্রাণে যিনি সঞ্চার করেন জীবনের জয়গান, বপন করেন স্বপ্নের বীজ। শেখ হাসিনা বাঙ্গালির সাহসের সোনালী দিগন্ত উন্মোচন করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস। শেখ হাসিনা আজ বিশ্বসভায় নতুন উচ্চতায়।’

যোগাযোগ মন্ত্রী বলেন, ‘৭৫ পরবর্তী সময়ে এদেশের রাজনীতিতে সবচেয়ে সফল ডিপ্লোমেটিকের নাম শেখ হাসিনা। গত ৪৫ বছরে সফল রাজনীতিবীদের নাম শেখ হাসিনা।’

উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বের বিস্ময় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে, থাকবে বঙ্গোপসাগরের কোলে পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলীর পলি বিধৌত বদ্বীপ বাংলা, ততদিন শেখ হাসিনা থাকবেন বাঙ্গালির হৃদয়ের মনিকোঠায়।’

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা আছেন বলেই দীর্ঘদিনের অমিমাংসিত সমস্যার সমাধান হয়েছে। শান্তিপূর্ণ সমাধান হয়েছে সীমান্ত সমস্যার, বিনিময় হয়েছে যুগ যুগ ধরে ঝুলে থাকা ছিটমহল। শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশের সমান সুনীল সমুদ্রসীমা জয় হয়েছে। দ্বার খুলেছেন সম্ভাবনাময় ব্লু-ইকোনমি’র। শেখ হাসিনা এক আজন্ম উন্নয়ন যোদ্ধার অপর নাম, স্বপ্নবান নেতৃত্ব।

‘দেশে নৈরাজ্য চলছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেন, দেশে নানান প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারি মোকাবিলা করে ভালোভাবে চলছে, তাই বিএনপির এতো গাত্রদাহ। বঙ্গবন্ধু শেখ মুজিব ইতিহাসের মহানায়ক আর জেনারেল জিয়া ইতিহাসের ফুটনোট মাত্র, এটাই চিরসত্য। এদেশে ইতিহাস বিকৃতির জনক জিয়াউর রহমান। মিথ্যাচার আর ভুল রাজনীতির কারণে বিএনপি দিন দিন জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ছে। বিএনপির কর্মীরা এখন আর নেতাদের বিশ্বাস করে না।

বিএনপিকে ২০০১ সালের কথা স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, তখন বিএনপি দেশে এক নৈরাজ্যের সৃষ্টি করেছিলো। আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীদের রক্তে রঞ্জিত হয়েছিল বাংলাদেশের প্রতিটি জনপদ। সেসময় সংখ্যালঘুদের উপর যে নির্যাতন চালিয়েছিলো বিএনপি তা ৭১’কেও হার মানিয়েছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa