Advertisement
জুমবাংলা ডেস্ক :  অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের ব্যাপারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা নিয়োগে সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। দেশের সংস্কারের জন্য তাদের প্রয়োজন অনুযায়ী উপদেষ্টা নিয়োগ দিতেই পারে এবং এ বিষয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করার দরকার নেই।

কাকে উপদেষ্টা বানাবেন, কীভাবে ও কতজনকে নেবেন এটির সম্পূর্ণ দায়িত্ব হলো প্রধান উপদেষ্টার।
তিনি বলেন, এখন আমাদের চিন্তা হচ্ছে, আগামী নির্বাচন নিয়ে, সেটাই আমরা এখনো নিশ্চিত নই। বর্তমান অন্তর্বর্তী সরকার আছে। তারা এখনো নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তারা নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করার জন্য একটি কমিটি করেছে। রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে মতামত জানানোর জন্য।

বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এর আগে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপি দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে জরুরি বিষয়টি হচ্ছে অবাধ নিরপেক্ষ সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন। তবে নিরপেক্ষ নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থাকে উপযোগী করে তোলার জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত করা প্রয়োজন। নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। আমরা এ কথাটি বারবার বলে আসছি।

ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও জাতীয় ঐক্য নিয়ে ফখরুল বলেন, জাতিকে রক্ষা করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতির ঐক্য। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার যে কাজটি সফলভাবে করতে পেরেছে, সেটি হলো জাতিকে বিভক্ত করা। আমরা এ বিভক্তিটি দূর করে একটি ঐক্যবদ্ধ জাতি চাই। সমাজে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের আলাদা দল থাকতে পারে, মতামত থাকতে পারে, কিন্তু আমাদের মৌলিক বিষয়গুলোতে ঐক্য থাকাটা জরুরি। অন্যদিকে জাতি হিসেবে আমাদের সহনশীল হতে হবে, কেননা ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের যে অবস্থা করেছে, সেটি সংস্কার করা ১৭ দিনে বা ১৭ মাসে সম্ভব না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে অনেক ভালো। যেখানে তারা একটা ধ্বংসের মুখে ছিল, সেখানে তারা এখন একটা সিস্টেমে চলে এসেছে এবং তারা আরও সফল হবে।

এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, দফতর সম্পাদক মামুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.