Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে ইউএনডিপি প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাতীয়

উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে ইউএনডিপি প্রতিনিধি দলের সাক্ষাৎ

By Bhuiyan Md TomalSeptember 5, 20242 Mins Read

উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে ইউএনডিপি প্রতিনিধি দলের সাক্ষাৎজুমবাংলা ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী ইউএনডিপির প্রতিনিধি দল।

বৃহস্পতিবার বিকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এর অফিস কক্ষে ইউএনডিপির প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। সাক্ষাতের শুরুতে প্রতিনিধি দলের স্টিফেন লিলেন উপদেষ্টা নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়ে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য জানার আগ্রহ প্রকাশ করেন।

এসময় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রাপ্ত নতুন বাংলাদেশের এই সরকারের কাছে জনগনের অনেক প্রত্যাশা। তাই স্বাভাবিকভাবে চাপও বেশি। ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে। গত ১৫ বছর ডিজিটাইজেশনের নামেও ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে, আমরা সেগুলো তদন্ত করছি। এটুআই নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। আমরা এটুআই এর পলিসি পরিবর্তন করতে চাই।

Advertisement

নাহিদ ইসলাম বলেন, অনিয়ম দুর্নীতির জন্য আমরা এখনো কাউকে শাস্তি দেইনি। এইটুআই এর ১৪ কর্মকর্তাকে তদন্তের স্বার্থে কাজ থেকে বিরত থাকতে বলেছি। ইউএনডিপি যেহেতু এটুআই এর সঙ্গে জড়িত তাই আমরা তাদেরও তদন্ত করতে বলেছি। এক্ষেত্রে ইউএনডিপি চাইলে তদন্তের স্বার্থে তাদের সহযোগিতা করা হবে।

এসময় ইউএনডিপির স্টিফেন লিলেন বলেন, আমরা তদন্তের বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখছি। তাছাড়া সোশ্যাল মিডিয়াও আমরা কিছু অভিযোগ পেয়েছি সেগুলো তদন্ত করছি।

এটুআইয়ের সাথে ২০২৫ সালের চুক্তি শেষ হবে উল্লেখ করে স্টিফেন বলেন, ভবিষ্যতেও সরকারের সঙ্গে ইউএনডিপি কাজ করতে আগ্রহী।

নাহিদ ইসলাম বলেন, আমরা হয়তো খুব বড় প্রকল্প করতে পারবো না। আমরা রোডম্যাপ করছি পাশাপাশি গত ১৫ বছরে ডিজিটাল করার নামে যে সমস্যাগুলো ছিল তা পর্যালোচনা করছি, এ বিষয়ে ইউএনডিপির যদি কিছু বলার থাকে তা তারা বলতে পারে।

স্টিফেন লিলেন সরকারের রোডম্যাপে ইউএনডিপির ভূমিকা সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা ইউএনডিপির আন্তর্জাতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, গণ‌অভ্যূথ্যান পরবর্তী সময়ে বাংলাদেশী তরুণদের বিভিন্ন উদ্যোগকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে ইউএনডিপি ভূমিকা পালন করতে পারে।

উপদেষ্টা বলেন, আমরা ডিজিটাল বৈষম্য দেখতে পাচ্ছি। আইসিটির দিক দিয়ে প্রান্তিকভাবে আমরা পিছিয়ে আছি। আইসিটির সমস্ত সুবিধা আমরা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে চাই। তাছাড়া তরুনদের সাইবার নিরাপত্তা, আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দিতে চাই, যেন তারা দেশের বিভিন্ন প্রান্তে এসব বিষয়ে ভালোভাবে কাজ করতে পারে। বাংলাদেশি ছাত্ররা যারা বিভিন্ন দেশে তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞ হিসেবে কাজ করছে, তাদের সমন্বয়ে একটি টিম গঠন করা হবে, যারা দেশের তরুনদের তথ্য প্রযুক্তি খাতে অভিজ্ঞ করে গড়ে তুলতে পারবে।

সাক্ষাৎকালে ইউএনডিপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন মিস সোনালী দয়ারত্নে, আনোয়ারুল হক, মিসেস শিলা তাসনীম হক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa