Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ‘উপরওয়ালা সে দিন আমার পক্ষে ছিলেন’
ক্রিকেট (Cricket) খেলাধুলা

‘উপরওয়ালা সে দিন আমার পক্ষে ছিলেন’

By জুমবাংলা নিউজ ডেস্কApril 16, 20202 Mins Read

‘উপরওয়ালা সে দিন আমার পক্ষে ছিলেন’

Advertisement

স্পোর্টস ডেস্ক : ১৯৯৯ সালে উত্তেজনাপূর্ণ চেন্নাই টেস্টে ভারতকে ১২ রানে হারিয়েছিল সফরকারী পাকিস্তান। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করে ২৩৮ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ২৫৪ রান করে ভারত। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৮৬ রান করে সফরকারী পাকিস্তান। ফলে ম্যাচ জিততে ২৭১ রানের টার্গেট পায় ভারত।

সেই লক্ষ্যে খেলতে নেমে ভারতের টপ-অর্ডার ধসে পড়ে। ৮২ রান তুলতেই ৫ ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরেন। তবে ক্রিজে শচীন টেন্ডুলকার থাকায় জয়ের স্বপ্নে বিভোর ছিলো ভারত। উইকেটরক্ষক নয়ন মোঙ্গিয়াকে নিয়ে ষষ্ঠ উইকেটে ১৩৬ রানের জুটি গড়ে ভারতকে খেলায় ফেরান টেন্ডুলকার। মোঙ্গিয়া ৫২ রানে থামলেও সেঞ্চুরি তুলে নেন টেন্ডুলকার।

মোঙ্গিয়াকে হারালেও হাল ছাড়েননি টেন্ডুলকার। ভারতকে জয়ের দিকেই টেনে নিয়ে যাচ্ছিলেন তিনি। এই ইনিংস খেলার পথে পিঠে ব্যাথাও পান টেন্ডুলকার। তারপরও হাল ছাড়েননি তিনি। কিন্তু দলীয় ২৫৪ রানে ভারতের স্বপ্ন চুরমার হয়ে যায়। পাকিস্তানের অফ-স্পিনার সাকলাইন মুস্তাকের বলে তৎকালীন পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরামকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন টেন্ডুলকার। ২৭৩ বলে ১৮টি চারে ১৩৬ রান করেন টেন্ডুলকার।

টেন্ডুলকার যখন ফিরেন তখন জয় থেকে মাত্র ১৭ রান দূরে ভারত। কিন্তু টেন্ডুলকারের বিদায়ের পর ভারতের বাকী ৩ টেল-এন্ডার মাত্র ৪ রান যোগ করতে পারেন। ফলে ২৫৮ রানে অলআউট হয় ভারত। আর ম্যাচ জিতে নেয় পাকিস্তান। এই ইনিংসে ৯৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন সাকলাইন। তবে ম্যাচ সেরা হয়েছেন টেন্ডুলকার।

২১ বছর পর ঐ টেস্টে স্মৃতি রোমন্থন করেছেন পাকিস্তানের সাকলাইন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিওতে সাকলাইন বলেন, ‘উপরওয়ালা সে দিন আমার সাথে ছিলেন। ভাবিনি টেন্ডুলকারকে আউট করতে পারবো। কিন্তু উপরওয়ালার পরিকল্পনা মতোই তো সব হয়। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এটা আমাকে স্বস্তি দেবে, ওই দিন টেন্ডুলকারকে ফেরাতে পেরেছিলাম। আমার নাম টেন্ডুলকারের নামের সাথে জুড়ে থাকবে রেকর্ড বইয়ে।’

স্মৃতিচারণে সাকলাইন আরও বলেন, ‘অধিনায়ক ওয়াসিম আকরাম আমার উপর ভরসা রেখেছিলেন। বিশ্বাস করছিলেন যে, আমি দলের জন্য জয়ের পথ তৈরি করতে পারবো। তার ঐ কথাগুলো আমাকে সাহস দিয়েছে। কয়েকটা বাউন্ডারি খেয়ে গেলেও শেষ পর্যন্ত ফিরিয়েছিলাম টেন্ডুলকারকে। তিনি দুর্দান্ত ব্যাটিং করছিলো। তার চোখ খুব তীক্ষ্ণ ছিল। সে সব কিছুই দ্রুত ধরে ফেলতে পারত। আর তাই দুসরা করতে ভয় পাচ্ছিলাম। ভাবছিলাম, যদি বাউন্ডারি মেরে দেয়। পিচ ছিল মন্থর, তাই খুব কঠিন হয়ে পড়ছিল। উপরওয়ালার জন্যই ফেরাতে পেরেছিলাম টেন্ডুলকারকে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026
স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

June 22, 2026

Latest News

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa