Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রবি-শিপন-সাদিক
রাজনীতি

উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রবি-শিপন-সাদিক

By Saiful IslamFebruary 17, 20203 Mins Read

উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রবি-শিপন-সাদিক

Advertisement
জুমবাংলা ডেস্ক : আসন্ন তিন সংসদ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লন্ডন থেকে স্কাইপেতে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন।

প্রার্থীদের হলেন, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবি, বাগেরহাট-৪ আসনে কাজী খায়রুজ্জামান শিপন এবং গাইবান্ধা-৩ আসনে অধ্যাপক ডা. মাইনুল হাসান সাদিককে ধানের শীষ প্রতীকের প্রার্থী করা হয়।

এরমধ্যে ঢাকা-১০ আসনের প্রার্থী অনেকটা চূড়ান্ত ছিলো। দলের সিদ্ধান্তে এ আসনে একজন মনোনয়ন প্রত্যাশীই দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সাক্ষাৎকার শেষে এ আসনের প্রার্থী হিসেবে শেখ রবিউল আলম রবিকে চূড়ান্ত ঘোষণা করা হয়। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক ও ধানমন্ডি থানা বিএনপির সভাপতি।

শেখ রবিউল আলম রবি বলেন, তিনি তৃণমূল থেকে রাজনীতির প্রতিটি ধাপ অতিক্রম করে এ পর্যন্ত এসেছেন। জনগণের সেবা করার জন্যই রাজনীতি করছেন। আর এই রাজনীতির জন্য তাকে সাতবার কারাগারে যেতে হয়েছে। রাজনৈতিক মামলা রয়েছে দেড় শতাধিক। এরপরও তিনি জাতীয়তাবাদের আদর্শের রাজনীতিতে অবিচল রয়েছেন। নির্বাচন সুষ্ঠু হলে, নিয়মতান্ত্রিক হলে, ক্ষমতাসীন দল ও নির্বাচন কমিশন কোনো ধরনের ছলচাতুরি না করলে, ভোট কেন্দ্র দখল না করলে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট দেয়ার সুযোগ দেয়া হলে তিনি শুধু জয়ী হবেন না, বিপুল ভোটের রেকর্ড করবেন।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মাইনুল হাসান সাদিক বলেন, এর আগের উপনির্বাচনেও তাকে দলের প্রার্থী করা হয়েছিলো। এবারও দল তাকে মূল্যায়ন করেছে। দলকেও তিনি ভালো উপহার দিতে পারবেন যদি নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়।

কাজী খায়রুজ্জামান শিপন বলেন, তিনি দলের সিদ্ধান্ততকেই তৃণমূলের সিদ্ধান্ত বলে মনে করছেন। তিনি সবাইকে নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন।

মনোনীত তিনজনই সাংবাদিকদের বলেছেন, তারা এক প্রতিকূল অবস্থার মধ্যে দলের সিদ্ধান্ত অনুযায়ী গণতন্ত্র ফিরিয়ে আনা এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচন নিচ্ছেন।

ঢাকা-১০, বাগেরহাট-৪ এবং গাইবান্ধা-৩ আসনে উপ-নির্বাচনে মনোনয়নের জন্য ৮ জন প্রার্থী আবেদন করেছিলেন। তারা হলেন, ঢাকা-১০ আসনে শেখ রবিউল ইসলাম রবি, বাগেরহাট-৪ আসনে কাজী মনিরুজ্জামান, মনিরুল হক, কাজী খায়রুজ্জামান শিপন, ফারহানা জামান নিপা এবং গাইবান্ধা-৩ আসনে সৈয়দ মাইনুল হাসান সাদিক, রফিকুল ইসলাম ও মিজানুর রহমান সরকার।

ঢাকা-১০ আসনে শেখ ফজলে নূর তাপস সংসদ পদ ছেড়ে দেয়া, বাগেরহাট-৪ আসনে মোজাম্মেল ও গাইবান্ধা-৩ আসনে ইউনুস আলী সরকার মৃত্যুবরণ করায় সংসদের আসনসমূহ শূণ্য হয়।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী তিন আসনে উপনির্বাচনে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র ২৩ ফেব্রুয়ারি, দাখিল বাছাই এবং ২৯ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আগামী ২১ মার্চ ভোট গ্রহণ করা হবে।

সভায় বিএনপি মহাসচিব ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

June 22, 2026
জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

June 22, 2026
তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

June 21, 2026

Latest News

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa