জুমবাংলা ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পঞ্চকোশি ইউনিয়নের মাটিকোড়া এলাকায় বজ্রপাতের ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাটিকোড়া ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুল আলম ফিরোজ। চেয়ারম্যান বলেন, কৃষি শ্রমিকরা মাঠে কাজ করার সময় বজ্রপাত হয়। বজ্রপাতে শিশুসহ ৯ কৃষি শ্রমিক নিহত হয়েছেন।

নিহতরা হলেন- পঞ্চকোশী ইউনিয়নের মাটিকোড়া এলাকার নুরুল ইসলামের ছেলে শাহ আলম (৪০), একই গ্রামের বাহাদুর হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস (৬০), মোস্তফার মেয়ে রিতু খাতুন (১৪) উপজেলার সদরের শিবপুর গ্রামের ইমাম প্রামাণিকের ছেলে মোবাখর হোসেন (৪০), একই এলাকার মোকাম হোসেনের ছেলে মনাফ হোসেন (১৮), ছবের আলীর ছেলে শমসের আলী (৬০), তার ছেলে শাহিন (২১) ও বড় ভাই আফসার আলী (৬৩) এবং নুরনবীর মেয়ে জান্নাতি (১২)।
বজ্রপাত

Advertisement

এ ঘটনায় আহত ৮ জনকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, কয়েকজন শ্রমিক মাটিকোড়া এলাকার একটি জমিতে রোপা আমন ধানের চারা তুলছিলেন। এ সময় বৃষ্টি শুরু হয়। পরে বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৫ জন নিহত হন। বাকিরা হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় সামিটের আজিজ খান

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.