
রবিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদে মনোনয়ন যাচাই-বাছাইয়ে পর এ ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা হাবিবুর রহমান।
এ সময় ঋণ খেলাপির অভিযোগে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মোতালেব মোল্লা এবং মনোনয়নপত্রে দাখিলকৃত কাগজপত্র সঠিক না থাকায় ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. ফরিদ হোসেন খানের মনোনয়নপত্র বাতিল করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া রাজবাড়ীর পাংশা পৌর নির্বাচনে মেয়র পদে চারজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ব্যাংকে ঋণ খেলাপি থাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. ওয়াজেদ আলী মণ্ডল ও একই কারণে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোতালেব মোল্লা এবং মনোনয়নপত্রে দাখিলকৃত কাগজপত্র সঠিক না থাকায় ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. ফরিদ হোসেন খান এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল আলীম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসসহ প্রার্থী ও সমর্থকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



