Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এইচএসসির অ্যাসাইনমেন্ট মূল্যায়নে নতুন নির্দেশনা জারি
শিক্ষা

এইচএসসির অ্যাসাইনমেন্ট মূল্যায়নে নতুন নির্দেশনা জারি

By Saiful IslamAugust 9, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টের জন্য বিষয়ভিত্তিক শিক্ষকদের মূল্যায়নের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ সোমবার (৯ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর সই করা নির্দেশনা মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রণীত ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি শাখার নৈর্বাচনিক তিনটি বিষয়ে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান আছে। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকদের আটটি নির্দেশনা মেনে চলতে হবে।

নির্দেশনাসমূহ:-

১। শিক্ষার্থীদের প্রস্তুত করা অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে সামঞ্জস্য ও সমরূপতা আনতে শিক্ষকদের প্রতিটি অ্যাসাইনমেন্টের জন্য তৈরি করা মূল্যায়ন নির্দেশনা (রুব্রিক্স) অনুসরণ করতে হবে।

২। রুব্রিক্স অনুসরণ করে পরীক্ষার্থীরাও যাতে তাদের অ্যাসাইনমেন্টগুলো প্রস্তুত করতে পারে সে বিষয়ে নির্দেশনা দিতে হবে।

৩। অ্যাসাইনমেন্টের বিষয়ের প্রকৃতি, চাহিদা, পরিসর, ধাপ, চিন্তার ব্যাপকতা এবং শিক্ষার্থীর লেখার মধ্যে সৃজনশীলতা ও মৌলিক বিষয় ইত্যাদি যথাযথভাবে মূল্যায়নের জন্য প্রতিটি বিষয়ের প্রতিটি অ্যাসাইনমেন্টের জন্য ভিন্ন ভিন্ন রুব্রিক্স সংযোজন করা হয়েছে।

৪। রুব্রিক্স প্রতিটি মূল্যায়ন নির্দেশকের জন্য পারদর্শিতার মাত্রা নির্ধারণ করা হয়েছে। মূল্যায়নের ক্ষেত্রে প্রতিটি নির্দেশকের জন্য আলাদা আলাদা নম্বর দিয়ে মোট নম্বর নির্ধারণ করতে হবে।

৫। অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে নির্ধারিত ছকে শিক্ষকের নাম স্বাক্ষর ও তারিখ উল্লেখ করতে হবে।

৬। অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে কোনও প্রকার অবহেলা, অতিমূল্যায়ন বা অবমূল্যায়ন করা যাবে না।

৭। অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে ভেতরে সবল অংশ কালো কালি দিয়ে এবং দুর্বল অংশ লাল কালি দিয়ে চিহ্নিত করতে হবে।

৮। মুখস্থ করে বা হুবহু পাঠ্যবই থেকে লিখে অ্যাসাইনমেন্ট তৈরি না করের পাঠ্য বইয়ের অর্জিত জ্ঞান, দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষার্থীর চিন্তা-ভাবনা, কল্পনাশক্তি, অনুধাবন ক্ষমতা, স্বকীয়তা, সৃজনশীল ও নান্দনিক উপায়ে উপস্থাপন করার দক্ষতাকেই মূল্যায়নের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Public university in Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

February 4, 2026
বেরোবির একাডেমিক ভবন-৪

বেরোবির একাডেমিক ভবন-৪ এর ৫ম তলার ক্লাসরুম উইং উদ্বোধন

February 4, 2026
কারিগরি পরীক্ষা

বিটিসিএল এমভিএনও সিমের কারিগরি পরীক্ষা সফল, থাকবে যেসব সেবা

February 4, 2026
Latest News
Public university in Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

বেরোবির একাডেমিক ভবন-৪

বেরোবির একাডেমিক ভবন-৪ এর ৫ম তলার ক্লাসরুম উইং উদ্বোধন

কারিগরি পরীক্ষা

বিটিসিএল এমভিএনও সিমের কারিগরি পরীক্ষা সফল, থাকবে যেসব সেবা

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নামে দুই কলেজের নামকরণ

ড. চৌধুরী মাহমুদ হাসান

ঢাকা বশ্বিবদ্যিালয়য়রে প্রফসোর ইমরেটিাস হলনে ড. চৌধুরী মাহমুদ হাসান

মাউশি

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে জরুরি নির্দেশনা

হামদর্দ বিশ্ববিদ্যালয়

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১ম সমাবর্তন অনুষ্ঠিত, সনদ পেলেন ১৭৫৪ জন গ্রাজুয়েট

শিক্ষকদের বকেয়া উৎসব

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

শিক্ষকদের ভাতা

শিক্ষকদের ভাতা নিয়ে জরুরি নির্দেশনা মাউশির

শিক্ষক নিয়োগ

শিক্ষাপ্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ নিয়ে যা জানা গেল

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.