এইচএসসি পাসে বন অধিদপ্তরে চাকরি

জুমবাংলা ডেস্ক : বন অধিদপ্তর সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের রাজস্ব খাতভুক্ত কয়েকটি শূন্য পদে লোকবল নিয়োগ দেবে।

এইচএসসি পাসে বন অধিদপ্তরে চাকরির সুযোগ

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ফরেস্ট গার্ড (বন প্রহরী)।
পদের সংখ্যা: ২৯ জন।
আবেদন যোগ্যতা: কমপক্ষে এইচএসসি বা সমমান পাস হতে হবে। উচ্চতা ১৬৩ সেন্টিমিটার ও বুকের মাপ ৭৬ সেন্টিমিটার। বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড–১৭)।

পদের নাম: অফিস সহায়ক।
পদের সংখ্যা: তিনজন।
আবেদন যোগ্যতা: কমপক্ষে এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড–২০)।

বিজ্ঞপ্তি অনুসারে পদ দুটিতে শুধুমাত্র ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় চট্টগ্রাম বিভাগের সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২০ সালের ২৫ মার্চ আবেদনকারীর বয়স ৩০ বছর হলেও আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে: আগ্রহীদের অনলাইনে http://dsfc.teletalk.com.bd/ এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার পর আবেদনপত্রের একটি প্রিন্ট কপি প্রার্থীকে সংরক্ষণ করতে হবে। মৌখিক বা শারীরিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে।

আবেদন ফি: ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৮ জানুয়ারি সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.