
বিসিবি সভাপতি বলেছেন, ‘আমরা তো এর আগে অনেক কিছু করেছি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছি। প্রায় সব বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে সিরিজ জিতেছি। এর আগে কখনো হয়নি এগুলো। কিন্তু এটার কাছে সেসব সাফল্য কিছুই না। বিশ্বকাপ, বিশ্বকাপই।’
এখন পর্যন্ত জাতীয় দল কখনই আইসিসির কোনো বৈশ্বিক আসরে ফাইনাল তো দূরের কথা, সেমিফাইনালেও উঠতে পারেনি। সেখানে কিশোরদের এই শিরোপাজয়ে নিজে কোনো কৃতিত্ব নিতে রাজি নন পাপন, ‘আমার সময় বলে কোন কথা নয়। এরা ভালো খেলেছে, কার সময় সেটা গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে বড় কথা হলো, যত টুর্নামেন্টই হোক না কেন; দুই বছর বিশ্বকাপ চ্যাম্পিয়ন থাকবে বাংলাদেশ, এটাই তো শান্তি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



