Advertisement

জুমবাংলা ডেস্ক : সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার ফলে যেকোনো দুর্যোগের সময় সাংবাদিকদের সহায়তা প্রদান করা সম্ভব হচ্ছে। এই করোনাকালীন সময়ে কিছু কিছু সংবাদপত্র বন্ধ করাসহ কর্মক্ষম সাংবাদিকদের চাকরিচ্যুত করা দুঃখজনক।

বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত বাংলাদেশে করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না, আর শেখ হাসিনার জন্ম না হলে আমরা একটি উন্নত দেশের স্বপ্ন দেখতে পারতাম না এবং বর্তমান করোনা পরিস্থিতি থেকে উত্তরণের সঠিক উপায় পেতাম না।

চিফ হুইপ তার বক্তব্যে আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা, বন্যা, জলোচ্ছ্বাসসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বাংলাদেশ উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের কারণেই এই করোনা মহামারি সময়েও ব্যবসা—বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানসহ আরও অন্যান্য কার্যক্রম অনলাইনে পরিচালনা করা সম্ভব হচ্ছে।

চিফ হুইপ বলেন, দেশের ত্রাণ কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি সহজলভ্য হয়েছে যা ইতোপূর্বে কখনো ছিল না। এই দুর্যোগকালীন সময়েও ত্রাণের অভাবে কোনো মানুষ না খেয়ে মারা যায়নি। আর এটিই হচ্ছে বর্তমান সরকারের সফলতা।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় অন্যদের মধ্যে ঢাকা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ ফেডারেল জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল এবং বাংলাদেশ ফেডারেল জার্নালিস্ট ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.