Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা এই দুঃসময়েও যেন তারা এক বেলা ভালো খেতে পারে : অপু
খেলাধুলা

এই দুঃসময়েও যেন তারা এক বেলা ভালো খেতে পারে : অপু

By জুমবাংলা নিউজ ডেস্কএপ্রিল 29, 20202 Mins Read
ছবি সংগৃহীত
Advertisement

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝে দেশের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন সকলেই। যে যেভাবে পারছেন সেভাবেই এগিয়ে আসছেন। ক্রিকেটাররাও পিছিয়ে নেই। নারায়ণগঞ্জের মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন স্থানীয় ক্রিকেটার নাজমুল ইসলাম অপু।

বাঁহাতি এই অফ স্পিনারের এমন মহত কাজে সহযোগীতা দিচ্ছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। রোজার আগে সহযোগীতা পেয়েছে ৫০০ পরিবার। রোজার শুরু থেকেই অন্তত একবেলা ভালো মানের ইফতারের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন অপু। প্রাথমিকভাবে ১ হাজার ৮০০ পরিবারকে ভাগে ভাগে একবেলা ইফতার করাবেন বাঁহাতি এই স্পিনার।

এদিকে আগে থেকেই নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি পৌঁছে দেওয়ার কার্যক্রম চলবে যতদিন সামর্থ্য আছে ততদিন। এক সপ্তাহ অন্তর অন্তর মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছে এসব প্রয়োজনীয় দ্রব্যাদি। জীবন চালিয়ে নেওয়ার জন্য যতটুকু দরকার সেটুকু দিয়েই সাহায্য করে যাচ্ছেন অপু। আর এই সংকটময় সময়ে রমজানে এক বেলা ভালো খাবার মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য কাজও করছেন এই স্পিনার।

অপু বলেন, ত্রাণ বিতরণের কাজতো আমরা শুরু থেকেই করে যাচ্ছি। এক সপ্তাহ অন্তর অন্তর আমরা তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র যেমন চাল, ডাল, পেঁয়াজ, লবন, তেল এসব পৌঁছে দিচ্ছি। এসব কিন্তু আহামরি কিছু নয়। শুধুমাত্র জীবন চালিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় খাদ্য। করোনার মাঝেই শুরু হল রোজা। তাই আমরা চেয়েছি অন্তত এক বেলা ইফতার যেন তারা ভালো কিছু খেতে পারে সে ব্যবস্থা করতে। এটা সারা মাস চলবেনা, এটা মূলত এ জন্যই করা এই দুঃসময়েও যেন তারা এক বেলা ভালো খেতে পারে। আমাদের মূল যে লক্ষ্য তাদের অন্তত তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া সেটা যতদিন সামর্থ্য আছে, যতদিন চালিয়ে নিতে পারবো ততদিন এই সাহায্যটা করে যাব।

নাজমুল ইসলাম অপু তার নিজ এলাকা ফরাজিকান্দাতে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে ভুনা খিচুড়ি। ঈদেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই অফ স্পিনার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

জুন 17, 2026
আর্জেন্টাইন কোচ

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

জুন 17, 2026
বিশ্বকাপে ক্লোসা ও মেসি

বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?

জুন 17, 2026
Latest News
Messi

হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

আর্জেন্টাইন কোচ

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

বিশ্বকাপে ক্লোসা ও মেসি

বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?

মেসি হালান্ড

মেসিকে পাগল বললেন হালান্ড

মেসিকে কার্ড

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি, সমালোচনার মুখে রেফারি

গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

মেসি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি, বিশ্বকাপে নতুন মাইলফলক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa