Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এই প্রথম ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা : কাদের
জাতীয় বিভাগীয় সংবাদ রাজনীতি

এই প্রথম ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 15, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের পুরো বিষয়টি বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন এবং যেকোনও ব্যাপারে তিনিই সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশে এই প্রথম ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। বাংলাদেশের অন্য কোনও সংগঠনে এ ধরনের নজির নেই।

এই প্রথম ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা : কাদের
ফাইল ছবি
Advertisement

আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতি বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন করতে সম্পূর্ণ প্রস্তুতি আছে।আমাদের কিছু জেলায় সম্মেলন বাকি আছে। উপজেলায় সম্মেলন বাকি আছে, ইউনিয়ন সম্মেলন বাকি আছে। এই সময়ের মধ্যে এসব সম্মেলন সম্পন্ন করা হবে। আগামী ২০ ও ২১ ডিসেম্বর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।’

উপজেলা নির্বাচনে বিদ্রোহীদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘উপজেলা নির্বাচনে বিদ্রোহী ১৭৫ জন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশের জবাব পাওয়ার পর বিদ্রোহীরা তাদের যারা মদদ দিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দুর্নীতির অভিযোগ উঠলে কাউকেই ছাড় দেওয়া হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বালিশ ও পর্দা দুর্নীতির সঙ্গে কোনো মন্ত্রী, এমপি জড়িত নয়। অনিয়ম-দুর্নীতির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। দুর্নীতির অভিযোগে অনেক মন্ত্রী-এমপি দুদকে হাজিরা দিচ্ছে। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যে অন্যায় করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

ভুলতা ফ্লাইওভার বিষয়ে তিনি বলেন, ‘৩৭৫ কোটি টাকারও বেশি টাকা ব্যয়ে ভুলতা চার লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ হয়েছে। জন দুর্ভোগ কমানোর জন্য এবং যানজট নিরসনে ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেকোনো সময় এটি উদ্বোধন করবেন।’

এ সময় ভুলতা ফ্লাইওভারের প্রকল্প পরিচালক গোলাম হায়দার রিয়াজ, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হারুনুর রশিদসহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: পিবিএ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa