Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম এই প্রাসাদে সাড়ে চার শ বছর ধরে চলছে কোরআন তিলাওয়াত
ইসলাম ধর্ম স্লাইডার

এই প্রাসাদে সাড়ে চার শ বছর ধরে চলছে কোরআন তিলাওয়াত

By iNews DeskJune 13, 20213 Mins Read

তোপকাপি প্রাসাদের ‘হিরকায়ে সাদেত দাইরেজি

Advertisement
তুরস্কের বিখ্যাত লেখক ও কবি ইয়াহইয়া কামাল বায়াতলি (১৯২০ সালে) বলেছিলেন, ‘আমি একটি সত্য উদঘাটন করেছি। তা হলো এই রাষ্ট্র দুটি নৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে : এক. আজান। সুলতান দ্বিতীয় মাহমুদের নির্দেশে আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদের মিনারে যা ধ্বনিত হয়েছিল এবং তা এখনো ধ্বনিত হয়; দুই. কোরআন তিলাওয়াত। সুলতান প্রথম সেলিম তোপকাপি প্রাসাদের ‘হিরকায়ে সাদেত দাইরেজি’-তে (সৌভাগ্যের স্মৃতিস্মারক সংরক্ষণ কক্ষ) যা তিলাওয়াতের নির্দেশ দিয়েছিলেন। সেখানেও তা তিলাওয়াত করা হচ্ছে।

সাড়ে চার শ বছর ধরে চলছে কোরআন তিলাওয়াত : তুরস্কে উসমানীয়রা ছয় শ বছরের বেশি সময় শাসন করেন। এই দীর্ঘ সময়ের ইতিহাস পর্যালোচনা করলে কোরআনের প্রতি অকৃত্রিম ভালোবাসার অনেক নিদর্শন পাওয়া যায়। বিশেষত তুর্কি শিল্প-সাহিত্যেও কোরআনের প্রভাব অত্যন্ত স্পষ্ট। কোরআনের প্রতি তুর্কি শাসকদের ভালোবাসার অন্যতম নিদর্শন হলো চার শ বছর ধরে কোপকাপি প্রাসাদে দিন-রাত ২৪ ঘণ্টা অবিরতভাবে কোরআন তিলাওয়াত হওয়া, যা ১৫১৭ সালে শুরু হয়। ১৯২৩ সালে তুর্কি রিপাবলিক ঘোষণার পর থেকে ১৯৬৯ সাল পর্যন্ত বন্ধ ছিল। মধ্যবর্তী এই ৪৬ বছর ছাড়া সাড়ে চার শ বছরেরও বেশি সময় রাত-দিন ২৪ ঘণ্টা কোরআন তিলাওয়াত হচ্ছে তোপকাপি প্রাসাদে।

নবীপ্রেম থেকেই তিলাওয়াত : কোরআনের প্রতি যে ভালোবাসার কারণে চার শ নিরবচ্ছিন্নভাবে তাঁর তিলাওয়াত হয়েছে, তার পেছনে রয়েছে মহানবী (সা.)-এর প্রতি সীমাহীন ভালোবাসা। মূলত কোরআন ও নবীপ্রেম উসমানীয় সাম্রাজ্যের অন্যতম আধ্যাত্মিক অবলম্বন। সুলতান প্রথম সেলিম, যিনি নিজেকে মক্কা-মদিনার সেবক হিসেবে পরিচয় দিতেন। যখন মামলুকদের পরাজিত করে মিসর জয় করেন, তখন মক্কা ও মদিনা তাঁর শাসনাধীন হয়। মক্কা ও মদিনার তৎকালীন আমির শরিফ আবু নুমাই ইবনে আবুল বারাকাত সুলতান সেলিমের প্রতি আনুগত্যের ঘোষণা দিয়ে চিঠি প্রেরণ করেন এবং পবিত্র দুই নগরীর চাবিও পাঠিয়ে দেন। শরিফ আবু নুমাই চাবির সঙ্গে ইসলামের প্রাথমিক যুগের কিছু নিদর্শনও পাঠান। দাবি করা হয়, এগুলো মহানবী (সা.) ও তাঁর কয়েকজন সাহাবির স্মৃতিস্মারক।

মক্কা-মদিনার আমিরের আনুগত্য ও পবিত্র দুই মসজিদের খুতবায় নিজের নাম অন্তর্ভুক্ত হওয়ায় সুলতান প্রথম সেলিম অত্যন্ত আনন্দিত হন। তিনি মিসরে থাকতেই শরিফ আবু নুমাইয়ের উদ্দেশে বিপুল পরিমাণ উপঢৌকন পাঠান। ব্যক্তিগত উপহারের পাশাপাশি তিনি মক্কা ও মদিনার অধিবাসীদের জন্য সোনার দুই লাখ টুকরা (সম্ভবত মুদ্রা) ও খাদ্যশস্য ভর্তি একাধিক জাহাজ প্রেরণ করেন। সুলতান সিদ্ধান্ত নেন ‘স্মৃতিস্মারক’গুলো ইস্তাম্বুলে নিয়ে আসবেন। এগুলো মূলত মামলুক শাসকদের সংরক্ষণে ছিল এবং ইস্তাম্বুলে আনা কিছু স্মারক কায়রো ও সিরিয়া থেকেও সংগ্রহ করা হয়েছিল।

যেভাবে তিলাওয়াতের সূচনা : সুলতান স্মৃতিস্মারক জাহাজে ওঠানো থেকে ইস্তাম্বুলে পৌঁছানো পর্যন্ত দিন-রাত ২৪ ঘণ্টা কোরআন তিলাওয়াতের নির্দেশ দিলেন। সুলতান নিজেও তিলাওয়াতে অংশ নেন। ইস্তাম্বুলে পৌঁছানোর পর তোপকাপি প্রাসাদে নিজের একান্ত কক্ষের সঙ্গে লাগোয়া কক্ষে স্মারকগুলো সংরক্ষণ করেন। তিনি সেখানে সার্বক্ষণিক কোরআন তিলাওয়াতের নির্দেশ দেন। তুর্কি প্রজাতন্ত্র ঘোষণার পর প্রায় ৫০ বছর কোরআন তিলাওয়াত বন্ধ ছিল। ১৯৬৯ সালে তুর্কি ঐতিহাসিক ও সংগীতজ্ঞ ইলমাজ ইজতুনা—যিনি ‘মানুষের ভালোবাসার স্রষ্টা’ নামে পরিচিত, তিনি যখন ‘ডেপুটি’ নির্বাচিত হন, তখন সরকারের সমর্থনে পুনরায় কোরআন তিলাওয়াতের ধারা শুরু হয়। বর্তমানে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।

সাধারণ মানুষের ওপর প্রভাব : দরবারে সুলতানের উপস্থিতিতে কোরআন তিলাওয়াত ও তার ব্যাখ্যা করা হতো। কোরআনের আয়াত দ্বারা প্রাসাদ, রাষ্ট্রীয় ও ধর্মীয় স্থাপনাগুলোর অলংকরণ করা হতো। কোরআনের প্রতি সুলতানদের ভালোবাসার প্রভাব পড়েছিল জনসাধারণের ওপর। ফলে তুরস্কে কোরআনের অনুলিপি ক্যালিগ্রাফিশিল্পে উন্নীত হয়েছিল। গর্ভবতী নারীর পাশে বসে সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত করা হতো, যেন তার প্রভাব ও বরকত সন্তানের ওপর পড়ে। শিশুরা চার বছর বয়স থেকে পরিবারে কোরআনের পাঠ শুরু করত। শিশুরা প্রথম কোরআন পাঠ সম্পন্ন করলে তাকে অভিনন্দন জানাতে ‘আমিন আলাই’ বা ‘হাতিম’ নামক উৎসবের আয়োজন করা হতো।

ডেইলি সাবাহ অবলম্বনে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
pmo

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

June 28, 2026
us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

June 27, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

pmo

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

Tarak Rahman

ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

A

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa