
সাইফ স্পোর্টিং ক্লাবের তরুণ ফুটবলার ইয়াসিন আরাফাতের রিলিজ ক্লজ ধরা হয়েছে ১ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ ১৯ বছর বয়সী এ ডিফেন্ডারকে কিনতে হলে মাসিক বেতনের পাশাপাশি দিতে হবে এ বিপুল পরিমাণ অর্থ। ইয়াসিনকে এ বছরই তৃতীয় লিগ থেকে কিনে সরাসরি প্রিমিয়ার লিগ নিয়ে এসেছে সাইফ স্পোর্টিং ক্লাব।
ইয়াসিনের রিলিজ ক্লজের ব্যাপারটি নিশ্চিত করে সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দীন চৌধুরী বলেন, ‘আমরা ইউরোপীয় ফুটবল ক্লাব ফলো করি। ফিফা, এএফসির আইন মেনে চলি। তারা যেভাবে চলে সেভাবে চলার চেষ্টা করে থাকি। আমাদের একাডেমিতেই অনেক খেলোয়াড় আছে যাদের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে।
এর মধ্যে ইয়াসিনের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির সঙ্গে রিলিজ ক্লজ সর্বোচ্চ এক কোটি ৬০ লাখ টাকা রাখা হয়েছে। এটা বাংলাদেশের ফুটবলে নতুনত্ব বলতে পারেন। আমরা ওর মধ্যে প্রতিভা দেখতে পেয়েছি। তাই তৃতীয় বিভাগ থেকে সরাসরি প্রিমিয়ারে খেলার সুযোগ করে দিয়েছি। আশা করছি সামনের দিকে সে আরও ভালো করবে।‘
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


