
এদিকে ওয়ানডে র্যাংকিংয়ে এখন বাংলাদেশ সাত নাম্বারে, টাইগারদের রেটিং পয়েন্ট ৯০। ৭৯ পয়েন্ট নিয়ে তার ঠিক পরেই অবস্থানেই শ্রীলঙ্কা। রেটিং পয়েন্টের ব্যবধান ১১। বাংলাদেশকে ৩-০তে হোয়াইটওয়াশ করলেও র্যাংকিংয়ে পেছনে ফেলতে পারবে না লঙ্কানরা। তবে হোয়াইটওয়াশ করে রেটিং পয়েন্ট বাড়িয়ে নেয়ার লক্ষ্য ঠিক করেছে তারা।
র্যাংকিংয়ে একটা সময় বাংলাদেশের উপরেই থাকতো শ্রীলঙ্কা। তবে এখন সময় বদলেছে। ওয়ানডেতে টাইগাররা অনেকটাই এগিয়ে গেছে। এই বাংলাদেশকে এখন ধরতে চাইছে লঙ্কানরা। দিন কয়েক পরই শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। সে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার আগাম হুমকি দিয়ে রাখলো স্বাগতিক দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



