Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় একই উত্তর মিললো ১৮ জনের খাতায়, সবার সাজা
জাতীয়

একই উত্তর মিললো ১৮ জনের খাতায়, সবার সাজা

By Sibbir OsmanAugust 18, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : এইচএসসি পরীক্ষার খাতায় ১৮ জনের উত্তরপত্র হুবহু মিলে যাওয়ায় শাস্তি দিয়েছে বরিশাল শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। তাদের ২০১৯ সালের পরীক্ষা বাতিল করার পাশাপাশি আগামী তিন বছর পরীক্ষা দেওয়ার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাবোর্ড। শিক্ষাবোর্ডের শৃঙ্খলা কমিটির ৩৪তম সভার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
একই উত্তর মিললো ১৮ জনের খাতায়, সবার সাজা

Advertisement

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনোয়ারুল আজিম স্বাক্ষরিত নোটিশ থেকে জানা গেছে, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা গ্রহণ ও শাস্তির ৪২ নম্বর আইনের ৮ ধারা অনুযায়ী পরীক্ষার্থীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

শাস্তিপ্রাপ্ত পরীক্ষার্থীদের রোল হলো: ১০০৩২৭, ৬০০২১৩, ১০১০১৯৯, ১০১১১৫, ১০২৫৮০, ৬০১৬৭৭, ১০৯৭৬১, ১০৯৭৬৭, ৬০৪৭৬৯, ১০০৯১৯, ৬০০২৫২, ১০১০৮৭, ৯০০০২৫, ১০৪০৩৭, ১০৫৮৪২, ১০৯৭৯০, ৬০৪৭৩৫, ১১২০১৪।

প্রসঙ্গত, ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার উচ্চতর গণিতের লিখিত পরীক্ষায় নম্বর ছিল ৫০। এর মধ্যে ক অথবা খ যে কোনও গ্রুপ থেকে কমপক্ষে দুটিসহ ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্ত শাস্তিপ্রাপ্ত চারজন পরীক্ষার্থী ফাঁস করা উত্তরপত্র দেখে সব অঙ্কই একই গ্রুপ থেকে তুলে রাখে। ফলে তাদের ৪০ দেয়া হয়। বাকি ১৪ জন পেয়েছে ৫০ এর মধ্যে ৫০। শুধু তাই নয় একটি অঙ্ক ছিল যেটি বেশ জটিল। এটি করতে গেলে যে কারও একাধিকবার কাটাছেঁড়া করতে হবে। অথচ ওই ১৮ পরীক্ষার্থী নিখুঁতভাবে সেই অঙ্ক খাতায় তুলে রাখায় বিষয়টি ধরা পড়ে।

জানা যায়, এবার এইচএসসির উচ্চতর গণিতের খাতা নিরীক্ষণের দায়িত্ব পান নলছিটি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. আবু সুফিয়ান। এ বছর উচ্চতর গণিতের ২০০টি উত্তরপত্র নিরীক্ষণ করেন তিনি। তবে খাতা নিরীক্ষা করতে গিয়ে ১৮টি খাতায় সমস্যা পান। ওইসব খাতায় উত্তর এমনভাবে লেখা হয়েছে যেখানে নম্বর কাটার কোনও উপায় নেই। শুধু তাই নয় ১৮টি খাতায় একটি দাঁড়ি, কমাও ভুল ছিল না। সুফিয়ান মিলিয়ে দেখেন শিক্ষাবোর্ড থেকে উচ্চতর গণিত বিষয়ের উত্তরপত্র যেভাবে তৈরি করা ঠিক সেভাবেই ওই ১৮টি খাতায় উত্তর লেখা হয়েছে। সেখানে কোনও ভুল নেই। বিষয়টি দেখে সন্দেহ হলে তিনি প্রধান পরীক্ষকের সঙ্গে আলোচনা করেন। প্রধান পরীক্ষক খাতাগুলো নিয়ে আসেন শিক্ষাবোর্ড চেয়ারম্যানের কাছে। তখনই বিষয়টি ধরা পড়ে।

৯ আগস্ট শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে ওই ১৮ পরীক্ষার্থীর অভিভাবকরা এক সংবাদ সম্মেলনে তাদের ছেলেদের ফল অনৈতিকভাবে স্থগিত রাখার অভিযোগ করেন। একই সঙ্গে তদন্ত ও জিজ্ঞাসাবাদের নামে এক পরীক্ষার্থীকে রুমের মধ্যে আটকে মারধরের অভিযোগও করা হয় বোর্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে।

তবে অভিযোগ প্রসঙ্গে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছিলেন, অভিভাবকরা চাইলে আইনি সহায়তাও নিতে পারেন। কিন্তু আমরা বোর্ডের নিয়মের বাইরে যেতে পারি না। ওই ১৮ পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করে পরীক্ষায় অংশ নিয়েছিল। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বোর্ডের অফিস সহকারী গোবিন্দকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে তিনি জানান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

June 23, 2026
teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

June 23, 2026
Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

June 23, 2026

Latest News

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

বাণিজ্যমন্ত্রী

নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে : বাণিজ্যমন্ত্রী

বিআইডব্লিউটিএর পরিচালক

আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ বরখাস্ত

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa