
ম্যাচ হারের পর কোহলি বলেন, ‘আমরা জানি যে ভালো খেলতে পারিনি। কিন্তু, এটাকে যদি বিশাল বড় করে দেখা হয়, তবে তা মানতে পারব না। কারণ, আমরা নিজেরা তা মনে করি না। কারও কারও মনে হতেই পারে যে, এটাই পৃথিবীর শেষ. কিন্তু তা তো নয়। আমাদের কাছে এটা স্রেফ আর একটা পরাজয়। আর আমরা তা পিছনে ফেলে এসেছি। এবং মাথা তুলেই রাখছি।’
তিনি আরও বলেছেন, “আমরা জানি যে জিততে হলে ভালো খেলতে হবে। আর তা ঘরের মাঠের ক্ষেত্রেও প্রযোজ্য। আন্তর্জাতিক পর্যায়ে তো কোনও ম্যাচই অনায়াস হয় না। সব দলই জেতার জন্য মাঠে আসে। এটাকে মেনে নিতে হবে। আর সেটার উপরই দলের চারিত্রিক দৃঢ়তা নির্ভর করে। সমালোচনাকে পাত্তা দেই না বলেই আমরা এই ধরনের ক্রিকেট খেলছি। বাইরের শোরগোলে নজর দিতে গেলে আমরা ফের ৭-৮ নম্বরে চলে যেতাম। বাইরে থেকে কে কী বলছে, তা একেবারেই গুরুত্ব দেই না আমরা।’
কোহলি বলেছেন, ‘পরাজয়কে মেনে নেওয়ার মধ্যে কোনো লজ্জা নেই। এর মানে হল আমরা ভালো খেলতে পারিনি। কিন্তু তার মানে এই নয় যে আমরা রাতারাতি জঘন্য দলে পরিণত হলাম। এটাতে কোনও সন্দেহ নেই যে, আমরা পরের টেস্ট জেতার জন্য মরিয়া থাকব। কিন্তু আমরা খেলার ধরন পাল্টে ফেলব না বাইরের কথা শুনে। তবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে যা যা করা দরকার, তার করব। আমরা আর একটা ম্যাচ হারব কি না তা নিয়ে ভাবছি না। তবে আমরা কিন্তু পিছনে পা ফেলব না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



