Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা একদম সস্তায় নেইমারকে বিক্রি করে দিতে চায় পিএসজি!
খেলাধুলা

একদম সস্তায় নেইমারকে বিক্রি করে দিতে চায় পিএসজি!

By Sibbir OsmanJune 25, 20223 Mins Read

স্পোর্টস ডেস্ক: নেইমারের ভবিষ্যৎ নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই গ্রীষ্মেই কয়েকজন খেলোয়াড় বেচার কথা জানিয়েছেন পিএসজির প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি।

আর সেই খেলোয়াড়দের মধ্যে নেইমারের নাম বেশ জোরেশোরে উচ্চারিত হচ্ছে।

সুপরিচিত স্প্যানিশ সাংবাদিক হোসে আলভারেজ দাবি করেছেন, নেইমারের জন্য মাত্র ৫০ মিলিয়ন ইউরো দাবি করতে যাচ্ছে পিএসজি। স্প্যানিশ গণমাধ্যম ‘এল চিরিঙ্গিতো টিভি’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই দামেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কেনার সুযোগ পাচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাব।

২০১৭ সালের আগস্টে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরো খরচ করে নেইমারকে বার্সেলোনা থেকে দলে ভেড়ায় পিএসজি। প্রায় অর্ধযুগ আগে কাতালান জায়ান্টদের সঙ্গে ৪ বছরের সম্পর্ক ছিন্ন করে প্যারিসে গিয়ে যেন নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন ব্রাজিলিয়ান তারকা। বিশেষ করে ইনজুরি আর মাঠের বাইরের বিতর্ক সামলাতেই বেশি ব্যস্ত ছিলেন তিনি। তাকে ঘিরে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার স্বপ্নও প্যারিসিয়ানদের অধরাই থেকে গেছে।

বার্সার জার্সিতে চার বছরের ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপা জেতার স্বাদ পেয়েছিলেন নেইমার। তার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময় বলা হয় ওই চার বছরকে। কিন্তু মেসির ছায়া থেকে বের হওয়ার জন্যই নাকি তিনি পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সেই মেসি এখন পিএসজিতেও তার সতীর্থ। পিএসজির বর্তমান দলটিতে মেসির সঙ্গে আছেন কিলিয়ান এমবাপ্পের মতো নতুন মহাতারকাও। ভাগ্যের নির্মম পরিহাস, এখন মেসি-এমবাপ্পে দুজনেরই ছায়ায় ঢাকা পরে গেছেন নেইমার।
নেইমার

Advertisement

পিএসজির জার্সিতে নেইমারের পারফরম্যান্স অবশ্য খুব একটা খারাপও নয়। এখন পর্যন্ত ১৪৪ ম্যাচে ১০০ গোল ও ৬০ অ্যাসিস্ট যোগ হয়েছে তার নামের পাশে। তারপরও তাকে ছেড়ে দিয়ে হালকা হতে চায় পিএসজি। কারণ তার বিশাল অঙ্কের বেতন-ভাতা পরিশোধ করতে গিয়ে গলদঘর্ম অবস্থা ক্লাবটির কাতারি মালিকপক্ষের। বিশেষ করে এমবাপ্পের সঙ্গে চুক্তি নবায়নের পর ক্লাবের খরচ অনেকটাই বেড়ে গেছে। ফলে চাপ কমাতে নেইমারকেই বলির পাঠা বানাতে চায় ফরাসি জায়ান্টরা।

হোসে আলভারেজের দাবি, নেইমারকে বার্সা বা রিয়ালের কাছে বেচতে চায় পিএসজি। এক্ষেত্রে সম্ভাবনায় বার্সাই এগিয়ে। কারণ তাদেরই একসময়ের সফল খেলোয়াড় তিনি। তার কোয়ালিটি সম্পর্কে ক্যাম্প ন্যু’র কর্তারা ভালোভাবেই অবগত। যদিও শোনা যাচ্ছে, পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কিকে বায়ার্ন মিউনিখের কাছ থেকে কেনার প্রস্তুতি নিচ্ছে বার্সা। কিন্তু নেইমার পুরোপুরি স্ট্রাইকার তো নন, সাধারণত বাঁ প্রান্তে খেললেও সব আক্রমণভাগের যেকোনো জায়গায় খাপ খাওয়াতে পারেন তিনি। তাছাড়া বর্তমান বার্সা কোচ জাভি হার্নান্দেস একসময় নেইমারের সতীর্থ ছিলেন।

যদি পিএসজি ৫০ মিলিয়ন ইউরোয় নেইমারকে ছাড়তে রাজি হয়, তাহলে বার্সেলোনার তা লুফে নেওয়ার কথা। কারণ বাজারদর যা-ই হোক, নেইমারের ফুটবলীয় সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বললেই চলে। কিন্তু বার্সা চাইলেই তো আর হবে না, ৩০ বছর বয়সী ফরোয়ার্ডকে পেতে জোর লড়াইয়ে নামতে পারে রিয়াল মাদ্রিদও। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নদের আক্রমণভাগের দুইটা জায়গা করিম বেনজেমা ও ভিনিসিয়ুস জুনিয়রের দখলে আছে। কিন্তু তৃতীয় জায়গা এখনও খালি। রদ্রিগো এখনও দলের প্রথম পছন্দ হতে পারেননি। অন্যদিকে অ্যাসেনসিওর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। এমবাপ্পেকে আনতে ব্যর্থ হওয়ার পর সবমিলিয়ে নেইমারকেই লক্ষ্য বানাতে পারে রিয়াল।

এতকিছুর পরও নেইমার নিজে কিন্তু পিএসজিতেই থেকে যেনে আগ্রহী। তিনি চ্যাম্পিয়নস লিগ না জিতে প্যারিস ছাড়তে চান না বলেই শোনা যাচ্ছে। কিন্তু খোদ পিএসজি প্রেসিডেন্ট নেইমারের ব্যাপারে প্রশ্ন করা হলে উত্তরে জানান, এই মৌসুমেই কয়েকজন খেলোয়াড়কে বিদায় করতে চান তারা। তবে কারো নাম প্রকাশ করতে চাননি তিনি। আবার নেইমারকে নিয়ে সরাসরি কিছু বলতেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি। যদিও ফরাসি সংবাদমাধ্যমগুলোর দাবি, সম্ভাব্য ‘বিদায়ী’ খেলোয়াড়দের মধ্যে নেইমারের নামও আছে।

পুরোনো জুতা বিক্রি করে সংসার চালাচ্ছেন সেই পাকিস্তানি তারকা আম্পায়ার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

July 7, 2026
আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

July 7, 2026
বিশ্বকাপের শেষ চার ম্যাচ

নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ

July 7, 2026

Latest News

আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপের শেষ চার ম্যাচ

নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ

salah-messi

ভিন্ন দুই লক্ষ্যের সামনে দুই মহাতারকা

Rolando

আমি ২০১৬ সালে ইউরো জিতেছি, যা বিশ্বকাপ জয়ের সমান : রোনালদো

উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মিশরের বাঁশি

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

আর্জেন্টিনা-মিশর ম্যাচে

আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa