Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় একনজরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল
জাতীয়

একনজরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল

By Shamim RezaNov 9, 2019, 7:11 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

185109b2জুমবাংলা ডেস্ক : বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। উপকূলের আরও কাছে এগিয়ে এসেছে এই ঘূর্ণিঝড়। অতিপ্রবল এই ঘূর্ণিঝড়টি যখন বাংলাদেশে ঢুকবে, তখন এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় দমকা ও ঝড়ো হাওয়ার আকারে ১৪০ কিলোমিটারে বাড়তে পারে বলে আভাস মিলেছে।

একনজরে বুলবুল

আঘাতের সময় : ধারণা করা হচ্ছিল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় বুলবুল; তবে এর সর্বশেষ গতিচিত্র দেখে আবহাওয়াবিদরা বলছেন, মধ্যরাত নাগাদ এটি বাংলাদেশে আসবে।

নামকরণ : আরব সাগর ও বঙ্গোপসাগরতীরবর্তী রাষ্ট্রগুলো নিয়ে গঠিত ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক (এসক্যাপ) এর ৮ সদস্যের প্যানেল সকলের সম্মতির ভিত্তিতে নতুন ঘূর্ণিঝড়ের নাম বছরের শুরুতেই নির্ধারণ করে থাকে। সেমতে ঘূর্ণিঝড় বুলবুলের নামকরণ প্রস্তাব করে পাকিস্তান।

উৎপত্তিস্থল : বুলবুলের উৎপত্তিস্থল উত্তর আন্দামান সাগর। নিরক্ষীয় ঝড় মত্ত ঘূর্ণিঝড় বুলবুল নামে পুনর্জন্ম লাভ করে।

উৎপত্তির সময় : বুলবুলের শুরু হয় ৫ নভেম্বর। এ দিন সেখানে প্রথমে নিম্নচাপ সৃষ্টি হয়, ছয় তারিখে গভীর নিম্নচাপ এবং সাত তারিখে দুপুরের দিকে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। ওইদিন রাত থেকে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেয়।

বর্তমান গতি : ঘূর্ণিঝড় বুলবুলের কেন্দ্রে বর্তমানে বাতাসের গতিবেগ ১২০ থেকে ১৩০ কিলোমিটার।

গতিপথ : নিরক্ষীয় ঝড় মত্ত ১৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পুনঃশক্তি অর্জন করে। এটি একটি অস্বাভাবিক ঘটনা। ২৪ অক্টোবর ফিলিপাইন সাগরে মত্ত গঠিত হয়। ফিলিপাইন সাগরকে ঘূর্ণিঝড়ের আতুরঘর বলা হয়। বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসছে। বর্তমান অবস্থান ও গতি ঠিক থাকলে প্রবল গতিসম্পন্ন ঘূর্ণিঝড় বুলবুল শনিবার সন্ধ্যা নাগাদ সাতক্ষীরা ও খুলনা জেলার ওপর দিয়ে বাংলাদেশ উপকূলে এগিয়ে আসবে।

যেসব জেলায় আঘাত হানবে : ১০ নম্বর মহাবিপদ সংকেত’র জেলাগুলো হলো, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা। এসব এলাকার সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

কন্ট্রোল রুম খোলা হয়েছে : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে জরুরি দুর্যোগ মোকাবিলায় তথ্য ও সার্বিক যোগাযোগের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় শনিবার সচিবালয়ে একটি অস্থায়ী ‘কন্ট্রোল রুম’ খুলেছে। মন্ত্রণালয়ের ৮০১ (ক) নম্বর কক্ষটিতে কন্ট্রোল রুমের কার্যক্রম চলবে। কন্ট্রোল রুমের ফোন নম্বর: ০২-৯৫৪৬০৭২।

ছুটি বাতিল : উপকূলীয় ১৩ জেলার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে তাদের কর্মস্থলে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এসব জেলার সব কর্মীদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য বিভাগ। তারা গঠন করেছে ১ হাজার ৫৭৭টি মেডিকেল টিম।

পরীক্ষা স্থগিত : ঝড় এগিয়ে আসায় পিছিয়ে দেওয়া হয়েছিল শনিবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। শনিবার আরেক ঘোষণায় সোমবারের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা কবে নেওয়া হবে তা পরে জানানো হবে।

মোকাবেলার প্রস্তুতি : ঘূর্ণিঝড় আঘাত হানার আগে মোংলা, চট্টগ্রামসহ সব সমুদ্রবন্দরে কাজ বন্ধ রাখা হয়েছে। সারা দেশে সব ধরনের নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলেছে অভ্যন্তরীণ নৌপ‌রিবহন কর্তৃপ‌ক্ষ। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলা জেলাকে ঝুঁকিপূর্ণ এলাকা বিবেচনা করে প্রস্তুতি সাজানো হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৫৬ হাজার স্বেচ্ছাসেবীকে প্রস্তুত রাখা হয়েছে উদ্ধার ও জরুরি ত্রাণ তৎপরতার জন্য। পাশাপাশি উপকূলীয় সেনা ক্যাম্পগুলোকে সতর্ক রাখা হয়েছে। প্রতিটি জেলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
DMP

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির ১৪ নির্দেশনা

May 24, 2026, 3:48 PM Asia/Dhaka
৭ দিনের ছুটি

ঈদের আগে আজ শেষ কর্মদিবস, সোমবার থেকে ৭ দিনের ছুটি

May 24, 2026, 3:45 PM Asia/Dhaka
BSF

শূন্যরেখায় বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনার মধ্যে বিজিবি-বিএসএফ বৈঠক

May 24, 2026, 3:42 PM Asia/Dhaka
Latest News
DMP

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির ১৪ নির্দেশনা

৭ দিনের ছুটি

ঈদের আগে আজ শেষ কর্মদিবস, সোমবার থেকে ৭ দিনের ছুটি

BSF

শূন্যরেখায় বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনার মধ্যে বিজিবি-বিএসএফ বৈঠক

ট্রেনের টিকিট

ঈদুল আজহার ছুটি শেষে ৩ জুনের ফিরতি ট্রেনের টিকিট মিলছে আজ

ভারি বর্ষণের আভাস

দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

বাণিজ্য মন্ত্রণালয়

কোরবানির চামড়া ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোলরুম

Logo

ঈদ উপলক্ষে ৪ বন্দীর সাজা মওকুফ

Rall

আগামীকাল থেকে চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন : রেলমন্ত্রী

Uttorbongo

ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর

Ramisa

রামিসা হত্যা : সোহেল-স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp