Advertisement
জুমবাংলা ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে মানুষের শরীরে প্রথমবারের মতো অতিগুরুত্বপূর্ণ দুটি অভ্যন্তরীণ অঙ্গ হৃদযন্ত্র ও দুটি ফুসফুস একসঙ্গে সফলভাবে প্রতিস্থাপন করেছেন চিকিৎসকেরা।

ক্লিভল্যান্ড ক্লিনিক আবুধাবি মঙ্গলবার (২২ অক্টোবর) এমনটি ঘোষণা করেছে। রোগীর শারীরিক গঠন ও তার স্বাস্থ্যগত জটিলতার কারণে অস্ত্রোপচারটি আট ঘণ্টারও বেশি সময় ধরে চলে।

৫৬ বছর বয়সী আমিরাতের বাসিন্দা ওই নারী ফুসফুসের উচ্চ রক্তচাপ (পালমোনারি হাইপারটেনশন) রোগে ভুগছিলেন, যা ফুসফুসের ধমনিতে উচ্চ চাপের কারণে সৃষ্ট এক জীবনহানিকর অবস্থা। এটি হৃদপিণ্ড থেকে ফুসফুসে রক্ত চলাচলে বাধা দেয়। খবর খালিজ টাইমসের।

হাসপাতালের বক্ষ সার্জারি বিভাগের প্রধান ড. উসমান আহমদ জানান, রোগী চমৎকারভাবে সুস্থ হয়ে উঠেছেন এবং এখন পরিবারের সদস্যদের সঙ্গে বাসায় আছেন। এর মধ্যে দিয়ে ঐতিহাসিক এক চিকিৎসা প্রক্রিয়ার যাত্রা শুরু হলো। ‘আমরা অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ এক দল চিকিৎসক এবং শল্য চিকিৎসকদের নিয়ে একটি দল করতে সফল হয়েছি, যারা একযোগে অত্যন্ত জটিল এই অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন,’ বলেছেন ড. মিতেশ বাদিওয়ালা, হৃদযন্ত্র, ধমনী এবং বক্ষ ইনস্টিটিউটের স্টাফ চিকিৎসক।

আরও পড়ুন : সামান্য জ্বালানি পেতে ছুটে যান স্থানীয় বাসিন্দারা, এসময় বিস্ফোরণে মুহূর্তে ৯৪ জনের করুণ পরিণতি

ড. আহমদ ও ড. বাদিওয়ালার নেতৃত্বে সার্জনদের দল রোগীকে ‘হার্ট-লাং বাইপাস মেশিন’ এর সঙ্গে সংযুক্ত করে তার ক্ষতিগ্রস্ত হৃদপিণ্ড ও ফুসফুস দুটি সম্পূর্ণ অপসারণ করে এবং নতুন অঙ্গ প্রতিস্থাপন করেন। এরপরই দুটি অতিগুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গ একসঙ্গে ভালোভাবে কাজ করতে শুরু করে।

এতে চিকিৎসাবিজ্ঞানে তোলপাড় পড়ে যায়। এই বিরল অস্ত্রোপচার হাসপাতালের ৭০০টিরও বেশি প্রতিস্থাপন সম্পর্কিত অস্ত্রোপচারের সফল রেকর্ডের সঙ্গে যুক্ত হয়েছে। এদের মধ্যে রয়েছে ৪৭টি ফুসফুস প্রতিস্থাপন এবং ২৩টি হৃদযন্ত্র প্রতিস্থাপন। এমনটি জানিয়েছে আবু ধাবি মিডিয়া অফিস।

আবুধাবিতে অঙ্গ প্রতিস্থাপন প্রক্রিয়ার ইতোমধ্যে বাড়ছে। ২০২৩ সালের শেষ নাগাদ ৮০০টিরও বেশি অপারেশন সম্পন্ন হয়েছে, যা অনেক রোগীর জীবন রক্ষা ও সুস্থতায় অবদান রেখেছে,’ বলেছেন স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যসেবা কর্মী পরিকল্পনা সেক্টরের নির্বাহী পরিচালক ড. রাশেদ ওবাইদ আলসুওয়াইদি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.