
১০ সেপ্টেম্বর দুপুরে সুখবরটি নিজেই দিলেন নাসির হোসেন।
ছবির নারীটি প্রসঙ্গে নাসিরের সাফ কথা, একে আমার বান্ধবী বলতে পারেন, বউ বলতে পারেন। তবে আমি এখনও বিয়ে করিনি। করলে সবাইকে জানিয়ে ঘটা করেই করবো। তবে খুব শীঘ্রই বিয়ে করে ফেলার কথা ভাবছি।
নাসির হোসেনকে নিয়ে বিতর্কের শেষ কোথায় সেটা বোধ করি এদেশের ক্রিকেট সংশ্লিষ্টদের কেউই সুনির্দিষ্ট করে বলতে পারবেন না। আর ঠিক একারণেই তিন বছর ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ত্রিসীমানায় তিনি নেই। সবশেষ বিতর্কের জন্ম দিয়েছিলেন ‘সুবাহ কান্ড’র পর। সুবাহ নামক এক রমনীর সঙ্গে তার অশালীন ফোনালাপ ফাঁস হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিগুঢ় মর্ম থেকে বাদ পড়েন এক সময় ব্যাটে বলে দাপট দেখানো এই টাইগার সদস্য। তবে আশার কথা হলো, দেরিতে হলেও তার সুমতি হয়েছে। অবশেষে তিনি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



