জাতীয়>>

Advertisement
কারেন্ট প্রাইস মেথডে বাংলাদেশের প্রবৃদ্ধি সারাবিশ্বে সবার উপরে : অর্থমন্ত্রী : সোমবার (০২ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, গত দশ বছরে জিডিপিতে (মোট দেশজ উৎপাদন) কারেন্ট প্রাইস মেথডে (চলতি বাজার মূল্য) বাংলাদেশের প্রবৃদ্ধি সারা বিশ্বে সবার উপরে।

বিস্তারিত পড়তে ক্লিক করুন

মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পেলো সড়ক পরিবহন আইন : হরতাল, পরিবহন ধর্মঘট ও ইজতেমাসহ দুর্যোগপূর্ণ পরিবেশে বিশেষ সড়ক পরিবহন সেবা দেওয়ার বিধান রেখে ‘বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন’ বা বিআরটিসি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বিস্তারিত পড়তে ক্লিক করুন

মঙ্গলবার বাংলাদেশে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ আগামী মঙ্গলবার বাংলাদেশ সফরে আসছেন।

বিস্তারিত পড়তে ক্লিক করুন

রোহিঙ্গাদের মোবাইল ফোনের সংযোগ বন্ধে জরুরি নির্দেশ : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মোবাইল ফোন সংযোগ বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বিস্তারিত পড়তে ক্লিক করুন

রোহিঙ্গা সমাবেশের ‘অনুমতি দেওয়ায়’ সেই ক্যাম্প ইনচার্জ প্রত্যাহার : কক্সবাজারের উখিয়া কুতুপালং এক্স-৪ ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) শামীমুল হক পাভেলকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিস্তারিত পড়তে ক্লিক করুন

মুচলেকা দিয়ে জামিন পেলেন বিএনপির শীর্ষ ৮ নেতা : নাশকতা ও পুলিশের কাজে বাধার অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ আট নেতার জামিন মঞ্জুর করেছেন আদালত।

বিস্তারিত পড়তে ক্লিক করুন

ভারতে চালু হলো বিটিভি : আজ সোমবার থেকে ভারতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর সম্প্রচার শুরু হয়েছে।

বিস্তারিত পড়তে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় পুলিশ অফিসারসহ ৩ জনের প্রাণহানি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের এএসআই আকতার হোসেনসহ তিনজনের প্রাণহানি হয়েছে।

বিস্তারিত পড়তে ক্লিক করুন

আন্তর্জাতিক>>

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় কমপক্ষে ১০০ নিহত : দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ দামারে হুতি বিদ্রোহীদের পরিচালিত এক বন্দিশালায় সৌদি আরব নেতৃত্বাধীন জোটের একাধিক বিমান হামলায় রবিবার কমপক্ষে ১০০ ব্যক্তি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

বিস্তারিত পড়তে ক্লিক করুন

কাউকে ‘রাষ্ট্রহীন’ করবে না এনআরসি : কেন্দ্রীয় সরকার : আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশের পর রবিরার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আবারও বলা হয়েছে, এর মধ্য দিয়ে কেউ ‘রাষ্ট্রহীন’ বা ‘বিদেশি’ বলে গণ্য হবে না।

বিস্তারিত পড়তে ক্লিক করুন

‘রোহিঙ্গা নির্যাতনে জড়িত সেনা সদস্যদের শাস্তি দেয়া হবে’ : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতনে জড়িত সেনা সদস্যদের কোর্ট মার্শালের মাধ্যমে সাজা দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লেইং।

বিস্তারিত পড়তে ক্লিক করুন

দক্ষিণ এশীয় স্পিকার সম্মেলনে পাক-ভারত বাকযুদ্ধ : কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমর্থন চাইল পাকিস্তান।

বিস্তারিত পড়তে ক্লিক করুন

ইসরাইল ও হিজবুল্লাহ’র মধ্যে ব্যাপক গোলাগুলি : সপ্তাহব্যাপী উত্তেজনার পর লেবানন সীমান্ত বরাবর ইসরাইল ও হিজবুল্লাহ’র মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়েছে।

বিস্তারিত পড়তে ক্লিক করুন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google