Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এক প্রেমিকার দুই প্রেমিকের ব্যাপক বাড়াবাড়ি, একজনের মরদেহ নদীতে
জাতীয়

এক প্রেমিকার দুই প্রেমিকের ব্যাপক বাড়াবাড়ি, একজনের মরদেহ নদীতে

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 28, 20224 Mins Read

জুমবাংলা ডেস্ক : এ যেন চলচ্চিত্রের ত্রিভুজ প্রেমের গল্প। এক প্রেমিকার দুই প্রেমিক। অবশেষে গল্পে সম্পর্কের পরিণতি করুণ। গালিগালাজ করায় এক প্রেমিক ইমন রহমাননকে ভাসতে হয়েছে নদীতে। তাঁকে কুপিয়ে মেরে ফেলেন অপর প্রেমিক রাশেদুল ইসলাম রাসু (২২)। গত ৭ জুলাই এই হ ত্যা কাণ্ড ঘটে। আর ১৬ জুলাই ঢাকার আমিন বাজার কেবলার চর এলাকার তুরাগ নদীতে নৌ-পুলিশ সেই মরদেহ উদ্ধার করে। মরদেহটি তখন পুরোপুরি পঁচে গেছে। পরে ইমনের পরিবার ও কালিয়াকৈর থানা পুলিশ মরদেহটি ইমনের বলে শনাক্ত করে।

এক প্রেমিকার দুই প্রেমিকের ব্যাপক বাড়াবাড়ি, একজনের মরদেহ নদীতে

Advertisement

মরদেহ উদ্ধারের পরদিন, পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয় কালিয়াকৈর থানায়। মামলার অভিযোগে বলা হয়, ‘ইমনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে’। যদিও নিখোঁজের পর আরও একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল ইমনের পরিবার।

আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুরো গল্পটি সত্য বলে দাবি করেন র‌্যাব-১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, লাশটি পঁচে যাওয়ার কারণ গত ৭ জুলাই থেকে প্রায় ১২ দিন লাশটি নদীতে ছিল। যাতে এ হত্যাকাণ্ড সম্পর্কে কেউ জানতে না পারে। সেজন্য ইমনের লাশটি তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়।

ঘটনার বিস্তারিত বর্ণনা করে সংবাদ সম্মেলনে বলা হয়, ৭ জুলাই রাতের খাবার খাওয়ার পর ইমন রহমান তাঁর মায়ের কাছ থেকে ২০০ টাকা নেন। এবং কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যান। প্রথমে ঘটনাটি স্বাভাবিক মনে হলেও ইমনের বাসায় ফিরতে দেরি হওয়ার কারণে পরিবারের মনে উদ্বেগের সৃষ্টি হয়। পরবর্তী পাঁচদিন ইমনের পরিবার সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি করে। কিন্তু, তাঁর সন্ধান পাওয়া যায় না। পরে গাজীপুরের কালিয়াকৈর থানায় নিখোঁজ মর্মেজিডিকরেন।

আব্দুল্লাহ আল মোমেন বলেন, ‘এরপর গত ১৬ জুলাই আমিন বাজার কেবলার চর এলাকার তুরাগ নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরবর্তীতে কালিয়াকৈর থানা পুলিশ লাশটিকে ভুক্তভোগী ইমন রহমানের বলে শনাক্ত করে। উদ্ধারকৃত লাশটি সম্পূর্ণ পচে যাওয়ায় এটি হ ত্যা কাণ্ড কিংবা দুর্ঘটনা কি না ,তা তাৎক্ষণিকভাবে অনুমান করা সম্ভব ছিল না। তবে, ইমনের পরিবারের দাবি, ‘এটি পরিকল্পিত হ ত্যা কাণ্ড।’

সংবাদ সম্মেলনে বলা হয়, এ ঘটনার তদন্তে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় আজ বুধবার ভোরে র‌্যাব-১-এর গাজীপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন আবাদপুর গ্রামে অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা এই হ ত্যা কাণ্ডের পরিকল্পনাকারী রাশেদুল ইসলাম রাসুকে গ্রেপ্তার করে।

আব্দুল্লাহ আল মোমেন বলেন, ‘পরবর্তীতে রাসুর স্বীকারোক্তি অনুযায়ী এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপর চার সহযোগীর মধ্যে অন্যতম বিপুল চন্দ্র বর্মনকে (১৯) গাজীপুর জেলার কালিয়াকৈর কালামপুর এলাকা হতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাশেদুল ইসলাম রাসু নিজ বাড়ির শোবারকক্ষের বিছানার নিচ থেকে হ ত্যা কাণ্ডে ব্যবহৃত একটি দা ও বিপুল চন্দ্র বর্মনের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

‘র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ইমনকে হ ত্যা র কথা স্বীকার করে নিয়েছেন। দিয়েছেন, হ ত্যা র লোমহর্ষক বর্ণনা’, যোগ করেন র্যাবের এ কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে বলা হয়, রাশেদুল ইসলাম রাসু ও বিপুল চন্দ্র বর্মনকে জিজ্ঞাসাবাদ করলে তারা আরও জানান, ভুক্তভোগী ইমনসহ তারা সবাই একই স্কুলে মাধ্যমিক পর্যায়ে পড়াশুনা করত। গত ৫ থেকে ৭ বছর তারা পরস্পরের সঙ্গে পরিচিত।

আব্দুল্লাহ আল মোমেন জানান, এ ছাড়া অভিযুক্তরা গত ২ থেকে ৩ বছর একইসঙ্গে মাদক সেবন করতেন। তারা পরস্পরের বন্ধু হলে ইমনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আগে থেকে বিরোধ ছিল। সম্প্রতি প্রেমঘটিত বিষয় নিয়ে ইমনের সঙ্গে রাশেদুল ইসলাম রাসুর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষোভের তীব্রতা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে রাশেদুল ইসলাম রাসু তাঁর অপর ৪ জন সহযোগীকে নিয়ে ইমনকে হ ত্যা করার সিদ্ধান্ত নেয়।

আব্দুল্লাহ আল মোমেন আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী রাসু মুঠোফোনের মাধ্যমে গত ৭ জুলাই ইমনকে তাঁর বাড়ির পশ্চিম পাশে বটগাছতলায় আসতে বলে। পরিকল্পনা অনুযায়ী, সেখানে রাসু, বিপুলসহ অন্যান্য হত্যাকারীরা আগে থেকেই দেশীয় অস্ত্র নিয়ে ওৎ পেতে ছিল। এরপর রাত আনুমানিক সাড়ে নটার দিকে ভুক্তভোগী ইমন গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন রসুলপুর বটগাছতলায় পৌঁছামাত্রই রাশেদুল ইসলাম রাসু ইমনকে তাঁর প্রেমিকাকে গালিগালাজ করার কারণ জিজ্ঞাসা করেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাসুর কাছে থাকা দা দিয়ে ইমনকে কোপ দেন। সে সময় অন্যান্য আসামীরা ধারালো অস্ত্র দিয়ে ইমনকে এলোপাতাড়িভাবে আঘাত করতে থাকে। একপর্যায়ে ইমন নিস্তেজ হয়ে গেলে হ ত্যা কারীরা ইমনের লাশ যাতে কেউ খুঁজে না পায় সে উদ্দেশ্যে তুরাগ নদীতে ভাসিয়ে দেয়।

এক প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল মোমেন বলেন, ‘আমরা আপাতত যেটা জেনেছি, তা হলো ইমন এবং রাসু একটি মেয়েকে ভালোবাসতেন। এ গল্প একটি ত্রিভুজ প্রেমের গল্প। ঈমনের সঙ্গে প্রথমে প্রেম ছিল, পরবর্তীতে রাসুর সঙ্গেও প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই মেয়েটির।’

‘তবে, ভুক্তভোগীর কাছ থেকে বক্তব্য জানার সুযোগ নেই। আবার অভিযুক্তদের সঙ্গেও আরও বিস্তারিত কথা বলার দরকার। প্রয়োজনে এ সংশ্লিষ্ট সবার সঙ্গেই আমরা কথা বলব’, যোগ আব্দুল্লাহ আল মোমেন।

চিরবিদায় নিলো শিল্পা শেঠির ‘প্রথম সন্তান’, শোকে যা করলেন বলিউড অভিনেত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa