Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এক ম্যাচে তিনটা দল, নতুন নিয়মে ফের দক্ষিণ আফ্রিকায় ফিরছে ক্রিকেট
ক্রিকেট (Cricket) খেলাধুলা

এক ম্যাচে তিনটা দল, নতুন নিয়মে ফের দক্ষিণ আফ্রিকায় ফিরছে ক্রিকেট

By Mohammad Al AminJune 18, 2020Updated:June 18, 20202 Mins Read

এক ম্যাচে তিনটা দল, নতুন নিয়মে ফের দক্ষিণ আফ্রিকায় ফিরছে ক্রিকেট

Advertisement

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসকে পেছনে ফেলে ধীরে ধীরে মাঠে ফিরছে ইউরোপের শীর্ষ ফুটবল লিগগুলো। তারই জের ধরে এবার ক্রিকেটকেও ফেরানোর উদ্যোগও শুরু হয়ে গিয়েছে।

করোনার পরিস্থিতি ঠিক থাকলে আগামী জুলাইয়ের ৮ তারিখ থেকে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের মধ্যে দিয়ে আবারও ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।

ইতোমধ্যে নিজ নিজ দেশে ক্রিকেট ফেরাতে উদ্যোগী সব দেশের ক্রিকেট বোর্ড। যার ফলে করোনা পরবর্তী সময়ে এক্কেবারে নতুন অবতারে ক্রিকেট ফিরতে চলেছে দক্ষিণ আফ্রিকায়। তিন দল নিয়ে ৩৬ ওভারের ম্যাচ, টুর্নামেন্টের নাম সলিডারিটি কাপ।

💬 @ABdeVilliers17: "It’s a great idea and credit must go to Cricket South Africa and Rain for working to develop this new and innovative style of cricket."

Read more 👉 https://t.co/5fho8KPjQq#3TCricket #SolidarityCup pic.twitter.com/MGmI7cAYry

— Cricket South Africa (@OfficialCSA) June 17, 2020

৩৬ ওভারের ক্রিকেটের এই ফরম্যাট কেমন?

৩৬ ওভারের ম্যাচকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। ১৮ ওভার করে খেলা হবে দুই অর্ধে। প্রতিটি দল ৬ ওভার করে ব্যাট করবে প্রথমে। এইভাবে প্রথম হাফ শেষ হবে।

বিরতির পর আবার ৬ ওভার করে খেলবে প্রতিটি দল। অর্থাৎ দুই অর্ধ মিলিয়ে মোট ১২ ওভার করে খেলার সুযোগ পাবে প্রত্যেকটি দল। অর্থাৎ এক একটি দল বিপক্ষ দুই দলের বিরুদ্ধে ৬ ওভার করে খেলবে।

এ ম্যাচে একজন বোলার সর্বোচ্চ তিন ওভার বোলিং করতে পারবেন। প্রথমার্ধে যে দল বেশি রান করবে দ্বিতীয়ার্ধে সেই দল আগে ব্যাটিং করার সুযোগ পাবে। সব মিলিয়ে তিনটি দল খেলবে এই প্রতিযোগিতায়।

প্রতিটি দলে ৮ জন করে ক্রিকেটার থাকবেন। প্রথম অর্ধে কোনও দলের ৭ উইকেট পড়ে গেলে, শেষ ব্যাটসম্যান ব্যাটিং করার সুযোগ পাবে দ্বিতীয় অর্ধে। দুই অর্ধ মিলিয়ে রানের ভিত্তিতে সোনা, রুপো, ব্রোঞ্জ পদক দেওয়া হবে।

প্রসঙ্গত, করোনার কারণে গেল মার্চ থেকে বন্ধ হয়ে আছে বিশ্ব ক্রিকেট। তাই মাঠে আবারও ক্রিকেট ফেরাতে চলতি মাসের ২৭ তারিখ সেঞ্চুরিয়নে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই হবে এই টুর্নামেন্ট। খেলা হবে ফাঁকা স্টেডিয়ামে। ইতোমধ্যে যে তিনটি দল গড়া হয়েছে তাদের নেতৃত্বে রয়েছেন কাগিসো রাবাদা, কুইন্টন ডি’কক এবং এবি ডি ভিলিয়ার্স।

Who's your team #3TCricket #SolidarityCup ,come on AB's Eagles pic.twitter.com/OEmEXsaHxD

— Geoffrey Toyana (@geoffreytoyana) June 17, 2020

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
তান্ত্রিক

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

June 28, 2026
রোনালদো-জর্জিনা

১০ বছর এক সাথে থেকে বিয়ের সিদ্ধান্ত রোনালদো-জর্জিনার

June 28, 2026
World Cup

বিশ্বকাপে ইতিহাস, নকআউটে আফ্রিকার ৯ দেশ

June 28, 2026

Latest News

তান্ত্রিক

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

রোনালদো-জর্জিনা

১০ বছর এক সাথে থেকে বিয়ের সিদ্ধান্ত রোনালদো-জর্জিনার

World Cup

বিশ্বকাপে ইতিহাস, নকআউটে আফ্রিকার ৯ দেশ

Worldcup

বিশ্বকাপের নকআউট রাউন্ডে মুখোমুখি যেসব দল

এমি মার্তিনেজ

বাংলাদেশ নিয়ে যা বললেন এমি মার্তিনেজ

messi

বিশ্বকাপে আরো এক দুষ্প্রাপ্য রেকর্ড মেসির

Messi-Ronaldo

আর্জেন্টিনাকে এড়াতেই কি এত বাজে খেলেছে পর্তুগাল?

Brazil

ব্রাজিলের জন্য বড় পরীক্ষা, কঠিন ‘ছক’ জাপানের

Messi

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়তে চায় জর্ডান

ব্রাজিল নাকি জাপান

ব্রাজিল নাকি জাপান, কে জিতবে জানালেন গবেষক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa