জুমবাংলা ডেস্ক: এখন থেকে ভিসা ছাড়াই ব্রাজিলে যেতে পারবেন বাংলাদেশি সরকারি চাকরিজীবীরা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ব্রাজিল সফরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে ভিসা সহযোগিতা চুক্তি। আর ইউক্রেন যুদ্ধের ডামাডোলে রোহিঙ্গা সংকট বিষয়টি যেন হারিয়ে না যায় সেই চেষ্টার আশ্বাস দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দেশ ব্রাজিল।

দীর্ঘদিন ধরে জনশক্তি রফতানিসহ ব্যবসাবাণিজ্যের নতুন ক্ষেত্র তৈরিতে কাজ করছে সরকার। পশ্চিমা বিশ্বের বাইরে অগ্রসরমান অর্থনীতির দেশ ব্রাজিল সেই ক্ষেত্র হিসেবে দারুণ সুযোগ তৈরি করতে পারে। এরই অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য দেশটিতে যাতায়াত সহজ করতে দুদেশের মধ্যে স্বাক্ষর হলো ভিসা সহযোগিতা চুক্তি।
ব্রাজিল

Advertisement

মঙ্গলবার (১৯ জুলাই) ব্রাজিলের পররাষ্ট্র দফতরে এ চুক্তিতে সই করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী কার্লোস আলবার্তো ফ্রাংকো।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৈঠকে রোহিঙ্গা সংকটসহ সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

এছাড়া দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক ফোরামে নানা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি, সয়াবিন তেল থেকে শুরু করে বিভিন্ন পণ্যের বাজার বাড়াতেও দুই দেশ রাজি হয়েছে বলে জানান তিনি।

Youtube video

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী কার্লোস আলবার্তো ফ্রাংকো বলেন, দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক অনুষ্ঠানের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

অভিযোগ প্রমাণিত হওয়ায় সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা, রনি পাবেন ৫০ হাজার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.