Advertisement
জুমবাংলা ডেস্ক: সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদর আংশিক) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, বিএনপি’র প্রার্থী ও তার দলের নির্বাচন নিয়ে শঙ্কা ও বাধার দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। এখানে নৌকা বা আমার বাবা দাদা কেউ কোনোদিন পরাজিত হয়নি। তাই বিএনপি’র পরাজয় নিশ্চিত জেনে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এসব আগাম অভিযোগ দাঁড় করিয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিত করা। কারণ ইভিএম এর মাধ্যমে ভোট হলেও এর আগে অন্য আসনে অনুষ্ঠিত ভোটগুলোতে প্রত্যাশিত মানের ভোটার উপস্থিত হয়নি এখন পর্যন্ত। সে জন্য আমরা এই আসনে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিত করে নৌকার বিজয় যাতে সুনিশ্চিত করতে পারি এজন্য আমাদের নেতাকর্মীরা কাজ করছেন।

মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নৌকা প্রতীক দিয়ে সম্মান দিয়েছেন। ইভিএম এর ভোটের মাধ্যমে বাংলাদেশে রেকর্ড সৃষ্টি করে প্রধানমন্ত্রীকে সে সম্মান ফিরিয়ে দেওয়ার লক্ষে আমরা কাজ করছি।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ের হলরুমে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস এর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কে.এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামীকাল ১২ নভেম্বর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আসনটি শূন্য হয়। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.