
এঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে।
প্রত্যক্ষদর্শী একাধিক আইনজীবী জানান, এই বেঞ্চে আগাম জামিন নিতে আসা বিচারপ্রার্থীরা কোর্ট রুমের বাইরে ভিড় ও চেচামেচি করতে থাকেন। এতে বিচারকাজ বিঘ্নিত হচ্ছিল। বিষয়টি লক্ষ্য করে এজলাস থেকে আরিফ নেমে আসেন বিচাপতি শেখ হাসান।
তিনি দেখেন, দায়িত্বরত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন না করে নিরবে বসে আছে। এটা দেখে তিনি পুলিশ সদস্যদের সতর্ক করেন। পাশাপাশি স্বাস্থ্য বিধি অনুসরণ না করায় উপস্থিত বিচারপ্রার্থীদের প্রতি অনুরোধ জানান। বিচারপতির এই উপস্থিতির এই খবর মুহুর্তেই ছড়িয়ে পড়ে। এরপর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে এনেক্স ভবনের বারান্দা ফাঁকা হয়ে যায় এবং পুলিশসহ সবাই তৎপর হয়ে উঠে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



