Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এডিবির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এলজিআরডি মন্ত্রীর বৈঠক
জাতীয় স্লাইডার

এডিবির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এলজিআরডি মন্ত্রীর বৈঠক

By Bhuiyan Md TomalJuly 2, 20242 Mins Read

এডিবির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এলজিআরডি মন্ত্রীর বৈঠক

Advertisement
জুমবাংলা ডেস্ক : স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সঙ্গে এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কার্যালয়ে ইংমিং ইয়াংয়ের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, এডিবি বাংলাদেশের একটি বিশ্বস্ত উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান। ২০২৪-২৫ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ২২৭টি প্রজেক্টের মধ্যে এডিবির সহায়তায় বাস্তবায়িত প্রজেক্ট ১০টি। যার আর্থিক বরাদ্দের পরিমাণ ২২ হাজার ৩৫৫ কোটি ৭১ লাখ টাকা। বাংলাদেশ এবং স্থানীয় সরকার বিভাগের অন্যতম আর্থিক সহযোগী পার্টনার হিসেবে আমরা চাই এই সহায়তা অব্যাহত থাকুক।

তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের উপকূল অঞ্চলে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমাল এবং সিলেট বিভাগসহ অন্যান্য অঞ্চলে বন্যায় বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। যেখানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ক্ষতি প্রায় ১৬ শত কোটি টাকা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ক্ষতির পরিমাণ প্রায় ৪শত কোটি টাকা। এডিবির সঙ্গে চলমান প্রজেক্টগুলোর পাশাপাশি আমরা এডিবির কাছ থেকে উপকূল এবং বন্যা প্লাবিত অঞ্চলের সহায়তায় আর্থিক সাহায্য প্রত্যাশা করছি ৷ বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সহায়তা প্রতিষ্ঠান থেকে আমাদের প্রায় ১১ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা নেওয়ার প্রস্তাব আছে ৷ শর্ত সাপেক্ষে আমরা সে সহায়তাও নিতে পারি, নতুবা নিজস্ব অর্থায়নে আমরা এই ক্ষয়ক্ষতি মেটাব।

এডিবির দক্ষিণ মধ্যে ও পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সামাজিক উন্নয়ন সংস্থা হিসেবে অর্থনৈতিক প্রবৃদ্ধি, টেকশই পরিবেশ এবং আঞ্চলিক একত্রীকরণের মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দারিদ্র‍্য হ্রাস করে। পাশাপাশি উন্নয়নশীল দেশ থেকে কিভাবে উন্নত দেশে উত্তরণে এডিবি সর্বাত্মক সহায়তা করে। বাংলাদেশের ব্যাপারেও আমরা আশাবাদী। আমরা চাই, বাংলাদেশও উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হউক।

ইংমিং ইয়াং আরও বলেন, বাংলাদেশে এটা আমার প্রথম সফর। এই সফরের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রীর আগামী লক্ষ্য এবং উদ্দেশ্যের সঙ্গে সমান্তরালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও কাজ করে যেতে চায়।

বৈঠকে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আলী আকতার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁসহ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026
স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

June 23, 2026

Latest News

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa